ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ।।রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আগরতলা শাখার উদ্যোগে ‘অম্বাডসম্যান স্পিক – বিশ্ব ভোক্তা অধিকার দিবস ১৫ মার্চ, ২০২৩’ পালন করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি প্রচার এবং প্রসারের পাশাপাশি স্মরণীয় করে রাখার জন্য, আরবিআই আগরতলা সাইক্লোহলিক্স ফাউন্ডেশন-এর সাথে ১৪ মার্চ, মঙ্গলবার একটি সাইকেল র্যালি আয়োজন করতে যাচ্ছে। সকাল সাতটায় উজ্জ্বয়ন্ত প্যালেস কম্পাউন্ড থেকে এই সাইকেল র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই উদ্যোগটি মূলতঃ সাইকেল চালানোর মাধ্যমে পরিবেশ বান্ধব ব্যবস্থায় ভোক্তা সুরক্ষা এবং অভিযোগের প্রতিকারের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্যই করা হচ্ছে। সাইকেল র্যালির সূচনা পর্বে ফ্ল্যাগ অফ করবেন আর.বি.আই-এর জেনারেল ম্যানেজার, সতবন্ত সিং সাহোতা, এসএলবিসি আহ্বায়ক আনন্দ কুমার এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং প্রমূখ। উদ্যোক্তাদের পক্ষ থেকে সাইকেল র্যালীতে ইচ্ছুক ও সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণ এবং সহযোগিতা চাওয়া হয়েছে।

ভোক্তা অধিকার দিবস উদযাপনে সাইকেল র্যালি
Tags:
Releated Posts
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…


















