News Flash

  • Home
  • দেশ
  • ইডি দফতরে যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে ফের জেরা
Image

ইডি দফতরে যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে ফের জেরা

কলকাতা, ১০ মার্চ (হি স)। নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে এ বার হুগলির যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বেশ কিছু তথ্য হাতে পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার তাঁকে ফের জেরা করেন তদন্তকারীরা।

ইডি সূত্রে খবর, শান্তনুর বাড়ি থেকে ৩০০ জন চাকরিপ্রার্থীর যে তালিকা পাওয়া গিয়েছিল, সেই তালিকায় ৭ জন নিয়োগপত্র পেয়েছেন। সংখ্যাটা আরও বাড়তে পারে বলে মনে করছে ইডি। চাকরিপ্রার্থীদের নাম কী ভাবে শান্তনুর কাছে এল, সে বিষয়ে ওই যুবনেতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ইডি সূত্রে খবর। এই প্রার্থীদের চাকরি কোন পথে হয়েছে, সে সম্পর্কেও ইডি আধিকারিকরা তথ্য জোগাড় করছেন বলে সূত্রের খবর।

বিভিন্ন স্কুলে চাকরি পাওয়া প্রার্থীদের নাম কেনই বা শান্তনুর বাড়িতে রয়েছে, তা-ও জানতে চান ইডি আধিকারিকরা। এর পাশাপাশি বিভিন্ন স্কুলে চাকরি পাওয়া প্রার্থীদের নাম কী ভাবে তাঁর বাড়িতে এল, তা-ও খতিয়ে দেখতে চান আধিকারিকরা।

জানুয়ারি মাসে শান্তনুর বাড়িতে তল্লাশি চালায় ইডি। ইডি সূত্রে খবর, শান্তনুর বাড়ি থেকে ৩০০ প্রার্থীর নামের তালিকা এবং বেশ কিছু ইলেকট্রনিক তথ্যপ্রমাণ পাওয়া গিয়েছে, সেই বিষয়ে তাঁকে আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। শুক্রবার আবার এই প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানিয়েছেন ইডির আধিকারিকেরা।

শান্তনু ছাড়াও একই দিনে নিয়োগ দুর্নীতিকাণ্ডে আর এক অভিযুক্ত হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিল ইডি। ইডি এবং সিবিআই-এর হাতে গ্রেফতার কুন্তল ঘোষের নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি চালায়। কুন্তলের সঙ্গে শান্তনুর আর্থিক লেনদেন হয়েছিল কি না, তারও হদিস পেতে চাইছে ইডি। শর্ট ফিল্ম বানানোর একটি সংস্থায় কুন্তল এবং শান্তনুর স্ত্রীর অংশীদারিত্ব ছিল বলে ইডি সূত্রে খবর।

কুন্তল ঘোষ শান্তনু সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি করেছিলেন। যদিও ইডির তদন্তকারীরা মনে করছেন, কুন্তল এবং শান্তনু একে অপরের পরিচিত এবং তারা নিয়োগ দুর্নীতিকাণ্ডে তাঁদের দু’জনেরই ভূমিকা রয়েছে। এর আগে ফেব্রুয়ারি মাসেও সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল শান্তনুকে। সে সময় কখনও তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকেরা। কখনও বা তাঁর কাছ থেকে সম্পত্তির নথি চাওয়া হয় বলে ইডি সূত্রে খবর।

কুন্তলের সঙ্গে শান্তনুর টাকা লেনদেন হয়েছে কি না, শুক্রবার সেই বিষয়েও ইডির আধিকারিকেরা জিজ্ঞাসাবাদ করেন হুগলির যুবনেতাকে।

Releated Posts

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top