News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিবি হাসপাতালে চোরের দৌরাত্ম্য, বাড়ছে উদ্বেগ
Image

জিবি হাসপাতালে চোরের দৌরাত্ম্য, বাড়ছে উদ্বেগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ সম্প্রতি জিবি হাসপাতালের ডেডিকেটেড কোভিড সেন্টারে থাবা বসায় চোরের দল৷ নিয়ে যায় এসি-র পাইপ৷ এই বিষয়ে পুলিশকেও অবগত করা হয়৷ কিন্তু পুলিশ এই ঘটনার কিনারা করতে ব্যর্থ হয়েছে৷ এরই মধ্যে জিবি হাসপাতালে একের পর এক চুরির ঘটনার রহস্য সামনে আসতে শুরু করেছে৷ শুক্রবার জিবি হাসপাতাল থেকে উদ্ধার হয় চিকিৎসার কাজে ব্যহহুত পরিত্যক্ত বিভিন্ন সামগ্রী৷ এইনিয়ে হাসপাতাল জুড়ে চাঞ্চল্য দেখা দেয়৷ জিবি হাসপাতালে কর্মরত বেসরকারি নিরাপত্তা রক্ষিরা এইদিন প্রত্যক্ষ করে হাসপাতালের এক সুলভ কর্মীর সহায়তায় স্টোর রুম থেকে এই সকল সামগ্রী গুলি বের করে নেওয়া হচ্ছে৷ তখন বেসরকারি নিরাপত্তা রক্ষিরা ঐ সুলভ কর্মীকে বাধা দান করে এবং হাসপাতালের দায়িত্বে থাকা আধিকারিকদের অবগত করে এই বিষয়ে৷ সম্প্রতি কোভিড ওয়ার্ড থেকে চুরি যাওয়া বেশ কিছু সামগ্রী এইদিন উদ্ধার হয়৷ জিবি হাসপাতালের বেসরকারি নিরাপত্তা রক্ষিরা স্পষ্ট জানান এই চুরির ঘটনার সাথে বিশ্বজিৎ নামে হাসপাতালের এক সুলভ কর্মী যুক্ত রয়েছে৷ কিন্তু এইদিন তাকে আটক করা সম্ভব হয় নি৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top