News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিকাশ দেববর্মাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করায় খুশির জোয়ার কৃষ্ণপুরে
Image

বিকাশ দেববর্মাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করায় খুশির জোয়ার কৃষ্ণপুরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷  কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র থেকে মন্ত্রী নির্বাচিত করায় খুশির জোয়ার এলাকা জুড়ে৷ জাতি জনজাতির শুভেচ্ছা ভাসলো এলাকার বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা৷ শুক্রবার এক বাইক রেলির মাধ্যমে মন্ত্রী’’কে স্বাগত জানায় জনতা৷২৯  কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের একটা বিশাল অংশ প্রত্যন্ত বলে চিহ্ণিত৷ ২০১৮ সালের নির্বাচনে চলো পাল্টাই শ্লোগানের সাথে তাল মিলিয়ে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী অতুল দেববর্মা জয়ী হয়ে বিধানসভায় যান৷ কিন্তু বিধানসভার প্রতিনিধি হয়েও এলাকার উন্নয়নে উনার ভূমিকা সক্রিয় ভাবে প্রত্যক্ষ করেনি জনগণ৷  ফলে এলাকাবাসীদের ক্ষোভের আঁচ পেয়ে ২০২৩ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি দলের প্রার্থী হিসেবে জনজাতি মোর্চার রাজ্য সভাপতি বিকাশ দেববর্মার নাম উঠে আসে৷ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে তিপ্রা মথা’’র সাথে সামনা সামনি লড়াই  করে বিকাশ বাবু জয়ী হয়ে বিধানসভায় যান৷  রাজ্য সরকারের মন্ত্রীর তালিকায় বিকাশ বাবুর নাম উঠে আসে৷ এতে করে সমগ্র কৃষ্ণপুর এলাকা জুড়ে খুশির আবহাওয়া পরিলক্ষিত হয়৷ শুক্রবার হাওয়াই বাড়ি এলাকা থেকে এক বাইক মিছিলের মাধ্যমে মন্ত্রী বিকাশ দেববর্মা’’কে স্বাগত জানিয়ে রেলি সংঘটিত করা হয়৷ রেলিটি হাওয়াই বাড়ি এলাকা থেকে তেলিয়ামুড়া শহরের উপর দিয়ে  কৃষ্ণপুর এলাকার বিভিন্ন অলিগলি পরিক্রমা করে৷  পরবর্তীতে চাকমাঘাট কমিউনিটি হলে মন্ত্রী বিকাশ দেববর্মা’’কে উষ্ণ সংবর্ধনায় ভাসালেন দলীয় কর্মী সমর্থক থেকে শুরু করে আমজনতা৷ মন্ত্রী বিকাশ দেববর্মা জানান  কৃষ্ণপুর এলাকার উন্নয়নই  উনার একমাত্র লক্ষ্য৷ শিক্ষা স্বাস্থ্য পানীয় জল সহ সর্বক্ষেত্রে কৃষ্ণপুর বিধানসভা কে সাজিয়ে তুলতে তিনি বদ্ধপরিকর বলে জানান৷

Releated Posts

জিরানিয়া আর.ডি. ব্লকে উন্নয়নমূলক প্রকল্পপরিদর্শনে জেলাশাসক, জনসেবার মানোন্নয়নে গুরুত্ব

আগরতলা, ১৯ জুন : পশ্চিম ত্রিপুরা জেলার জিরানিয়া মহকুমার অন্তর্গত জিরানিয়া আর.ডি. ব্লকের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও সরকারি…

ByByReshmi Debnath Jun 19, 2026

মৎস্য উৎপাদনে উল্লেখযোগ্য বৃদ্ধি, পর্যালোচনা বৈঠকে সন্তোষ প্রকাশ মন্ত্রী সুধাংশু দাসের

আগরতলা, ১৯ জুন : রাজ্যে মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে শুক্রবার মৎস্য দপ্তরের…

ByByReshmi Debnath Jun 19, 2026

বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির ছাত্রী, চাইল্ডলাইনের তৎপরতায় আটকানো হলো বিয়ে

কৈলাসহর, ২০ জুন : যে বয়সে একজন কিশোরীর স্কুলে পড়াশোনা করে নিজের ভবিষ্যৎ গড়ার কথা, সেই বয়সেই তাকে…

ByByReshmi Debnath Jun 19, 2026

রাহুল গান্ধীর জন্মদিনে যুব কংগ্রেসের বৃক্ষরোপণ কর্মসূচি, রাজ্যজুড়ে ৯০০র অধিক গাছ লাগানোর লক্ষ্য

আগরতলা, ১৯ জুন : লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top