News Flash

  • Home
  • দেশ
  • বিধানসভা গেট টপকানোর চেষ্টায় ‘বাম-তৃণমূল আঁতাঁত’ দেখছেন সুকান্ত
Image

বিধানসভা গেট টপকানোর চেষ্টায় ‘বাম-তৃণমূল আঁতাঁত’ দেখছেন সুকান্ত

কলকাতা, ১০ মার্চ (হি স)। শুক্রবার এসএফআই ছাত্রনেতা ও সমর্থকদের মিছিল পুলিশের নিরাপত্তাবলয় টপকে বিধানসভা গেট পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন আন্দোলনকারীরা। এই ঘটনায় আবার বাম-তৃণমূল আঁতাঁতের অভিযোগ তুলে দিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

সুকান্ত মজুমদার বলেন, “বিজেপির মিছিল আটকে দিয়েছিল তৃণমূল সরকার। কিন্তু বাম ছাত্রনেতারা বিধানসভার গেট পর্যন্ত পৌঁছে গিয়েছিল। স্পিকারের কাছেও পৌঁছেই যেত। এতেই স্পষ্ট বামেদের সঙ্গে তৃণমূলের আঁতাঁত।“

প্রসঙ্গত, তৃণমূলকে রুখতে সমবায় নির্বাচনে রাম-বাম জোটের কথা তুলে ধরেছিল রাজ্যের শাসক শিবির। এসএফআইয়ের মিছিলেও কার্যত সেই প্রসঙ্গে টেনে এনে বিজেপির সঙ্গে বামেদের হাত মেলানোর অভিযোগ তুলেছেন মদন মিত্র। অন্যদিকে, সুকান্তবাবুর অভিযোগ বাম-তৃণমূল আঁতাঁত নিয়ে।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top