News Flash

  • Home
  • বিদেশ
  • জার্মানির হামবুর্গের গির্জায় বন্দুকবাজের গুলিতে মৃত ৬, জখম আরও বেশ কয়েকজন
Image

জার্মানির হামবুর্গের গির্জায় বন্দুকবাজের গুলিতে মৃত ৬, জখম আরও বেশ কয়েকজন

বার্লিন, ১০ মার্চ (হি.স.): উত্তর জার্মানির হামবুর্গের একটি গির্জায় বন্দুকবাজের গুলিতে প্রাণ হারালেন ৬ জন। স্থানীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার রাতে গির্জার মধ্যে হামলায় বেশ কয়েক জনের মৃত্যুর পাশাপাশি জখম হয়েছেন আরও কয়েক জন। কী কারণে হামলা, তা স্পষ্ট নয়। হামবুর্গ পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা নাগাদ হামলা চালানো হয়। নিহতদের মধ্যে এক হামলাকারী রয়েছে বলে দাবি করা হয়েছে। হামবুর্গে কিংডম হল অব জেহবাস উইটনেসে হামলার ঘটনা ঘটেছে। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে চারপাশ। হামলার পরই চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশের বিশাল বাহিনী। সতর্ক করা হয়েছে বাসিন্দাদের।

Releated Posts

কাবুলের হাসপাতালে চিকিৎসা সামগ্রী পাঠাল ভারত, আফগানিস্তানের প্রতি মানবিক সহায়তার বার্তা

নয়াদিল্লি/কাবুল, ২০ আগস্ট (আইএএনএস): আফগানিস্তানের প্রতি মানবিক সহায়তা অব্যাহত রেখে বৃহস্পতিবার কাবুলের একটি সরকারি হাসপাতালে ওষুধ ও বিভিন্ন…

ByByNews Desk Aug 20, 2026

রামাল্লায় ভারত-ফিলিস্তিন উন্নয়ন অংশীদারিত্ব সম্প্রসারণ, স্বাস্থ্য-শিক্ষায় নতুন উদ্যোগ নিয়ে আলোচনা

রামাল্লা, ১৯ আগস্ট (আইএএনএস): ভারত ও ফিলিস্তিনের দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করা এবং দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত…

ByByNews Desk Aug 19, 2026

জম্মু-কাশ্মীর ভারতের ‘গুরুত্বপূর্ণ অংশ’, ভ্রমণ সংক্রান্ত পরামর্শ পুনর্বিবেচনা করবে আমেরিকা: রাষ্ট্রদূত গোর

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।…

ByByNews Desk Aug 19, 2026

আরএসএস প্রধান মোহন ভাগবতের কানাডা সফরের অনুমতির দাবি, কার্নি সরকারকে ১০০-র বেশি সংগঠনের চিঠি

ওয়াশিংটন, ১৯ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবতের কানাডা সফরের অনুমতি দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top