News Flash

  • Home
  • দেশ
  • রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
Image

রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.) : শুক্রবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ।

প্রধানমন্ত্রী আলবানিজ এবং তাঁর প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মুর্মু বলেন, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। দুদেশের মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করেছে। তিনি আস্থা প্রকাশ করেন যে এই সফর ভারত-অস্ট্রেলিয়া সম্পর্ককে আরও গতি দেবে।
রাষ্ট্রপতি ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতা এবং ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক গভীর হওয়ার বিষয়ে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, দুদেশের গুরুত্বপূর্ণ খনিজ, জ্বালানি, সাইবার কূটনীতি এবং উদ্ভাবনের উদীয়মান ক্ষেত্রগুলিতে তাদের ব্যবহারিক সহযোগিতা অব্যাহত রাখা উচিত।

রাষ্ট্রপতি বলেন, অস্ট্রেলিয়ায় ভারতীয় সম্প্রদায় কঠোর পরিশ্রমী এবং শান্তিপ্রিয়, পাশাপাশি উদ্যোক্তা দক্ষতার অধিকারী হিসাবে পরিচিত। তিনি আস্থা প্রকাশ করেছেন যে অস্ট্রেলিয়া সরকার ভারতীয় সম্প্রদায়কে একটি নিরাপদ, ভয়-মুক্ত এবং ইতিবাচক পরিবেশ প্রদানের জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেবে।

Releated Posts

‘অপারেশন কবচ’: হায়দরাবাদে ৫৬২টি হোটেল-লজে মধ্যরাতের তল্লাশি, অভিযানে প্রায় ৫,০০০ পুলিশকর্মী

হায়দরাবাদ, ৬ জুন (আইএএনএস): অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা এবং সমাজবিরোধী কার্যকলাপ রুখতে বৃহৎ পরিসরে ‘অপারেশন কবচ’ অভিযান চালাল…

ByByNews Desk Jun 6, 2026

খান স্যারের বিরুদ্ধে এফআইআর: ‘কোচিং মাফিয়া’র বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি এনডিএর, শিক্ষাবিদকে নিশানা করার অভিযোগ বিরোধীদের

নয়াদিল্লি, ৬ জুন (আইএএনএস): জনপ্রিয় ইউটিউবার ও শিক্ষাবিদ ফৈজল খান ওরফে ‘খান স্যার’-এর বিরুদ্ধে এফআইআর দায়েরকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 6, 2026

বিশ্বাস ভ্রাতৃদ্বয়ের বিরুদ্ধে এলআইসির জমি দখলের অভিযোগ, পুলিশের দ্বারস্থ বীমা সংস্থা

কলকাতা, ৬ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন…

ByByNews Desk Jun 6, 2026

পশ্চিমবঙ্গে ১ লক্ষ কোটি টাকার রেল প্রকল্প বাস্তবায়ন হবে, দাবি শুভেন্দু অধিকারীর

কলকাতা, ৬ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গে আগামী দিনে প্রায় ১ লক্ষ কোটি টাকার রেল পরিকাঠামো প্রকল্প বাস্তবায়ন করা হবে…

ByByNews Desk Jun 6, 2026
Scroll to Top