News Flash

  • Home
  • প্রধান খবর
  • আমাদের প্রথম বাজেট হবে জনস্বার্থের, জানালেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান
Image

আমাদের প্রথম বাজেট হবে জনস্বার্থের, জানালেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান

চণ্ডীগড়, ১০ মার্চ (হি.স.) : আজ শুক্রবার পঞ্জাবের রাজ্য বাজেট পেশ হতে চলেছে। তার আগে এদিন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেন, আমাদের প্রথম বাজেট হবে জনস্বার্থের।

শুক্রবার রাজ্যের অর্থমন্ত্রী হরপাল সিং চিমা ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পেশ করেন। এটি আম আদমি পার্টির(আপ) সরকারের প্রথম পূর্ণ বাজেট হবে।

“গত বছর এই দিনে আমরা নির্বাচনের ফলাফলে পঞ্জাবের জনগণের ম্যান্ডেট পেয়েছি এবং আজ আমাদের সরকার তার প্রথম সম্পূর্ণ বাজেট পেশ করতে চলেছে,” মুখ্যমন্ত্রী ভগবন্ত মান তাঁর টুইটে উল্লেখ করেছেন।

এটিকে রাজ্যের জন্য একটি ঐতিহাসিক দিন বলে অভিহিত করে তিনি আরও লিখেছেন, জনস্বার্থে বাজেট হবে।

কংগ্রেস দল ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি’র জন্য পঞ্জাব বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-এর পদত্যাগ দাবি করেছিল।

পঞ্জাব বাজেট অধিবেশন ৩ মার্চ শুরু হয়েছিল এবং ১১ মার্চ পর্যন্ত চলবে৷ দ্বিতীয় অধিবেশনটি অমৃতসরে অনুষ্ঠিত হতে যাওয়া দুটি জি২০ বৈঠকের বিরতির পরে ২২ মার্চ ফের শুরু হবে৷

ফের শীর্ষ পদে অধিষ্ঠিত, আপনি পার্টির প্রেসিডেন্ট নির্বাচিত আলতাফ বুখারি

শ্রীনগর, ১০ মার্চ (হি.স.): ফের আপনি পার্টির শীর্ষ পদে অধিষ্ঠিত হলেন সৈয়দ মহম্মদ আলতাফ বুখারি, অন্য কোনও প্রতিযোগীর অনুপস্থিতিতে আপনি পার্টির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আলতাফ বুখারি। আরও ৩ বছরের জন্য আপনি পার্টির প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত থাকবেন বুখারি।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আপনি পার্টির নির্বাচনী বোর্ডের আহ্বায়ক বিজয় বাকায়া সৈয়দ মহাম্মদ আলতাফ বুখারিকে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেছেন। এই নিয়ে দ্বিতীয় মেয়াদে আপনি পার্টির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বুখারি।

Releated Posts

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির তলব এড়ালেন ভীণা বিজয়ন, চাইলেন আরও সময়

কোচি, ১১ জুন (আইএএনএস): খনিজ সংস্থা সিএমআরএল-এর তথাকথিত ‘মাসাপ্পাডি’ (মাসিক অর্থপ্রদান) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Jun 11, 2026

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top