নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ সত্যের সন্ধানে শ্রীচৈতন্য শীর্ষক বইটি লেখেন প্রাক্তন শিক্ষক ননীগোপাল দেবনাথ৷ এই বইটি ইতিমধ্যেই ৬ ফেব্রুয়ারী কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছে৷ বইটি লিখার সময় মহারাজগঞ্জ বাজারের সব্জি ব্যবসায়ী খোকন সাহা লেখকের কাছে আবেদন রেখেছিলেন যে ত্রিপুরাতে বইটি প্রকাশিত হলে যেন তাকে দিয়ে আবরণ উন্মোচন করানো হয়৷ সেই অনুযায়ী শুক্রবার বইটির লেখক প্রাক্তন শিক্ষক ননী গোপাল সাহা মহারাজগঞ্জ বাজারের সব্জি ব্যবসায়ী খোকন সাহার ধরে বইটির প্রকাশ করেন আগরতলায়৷ আগরতলা বইমেলায় পাওয়া যাবে এই বইটি বলে জানান লেখক৷ ব্যবসায়ীর উৎসাহ তাঁকে বইটি লিখতে অনুপ্রানীত করে বলে জানান তিনি৷ প্রকৃত চৈতন্য ভক্ত হিসাবে নিজেকে উপস্থাপিত করেছেন খোকন সাহা৷ তাই তাঁর হাত ধরেই বইয়ের আবরণ উন্মোচন করা হয়েছে বলে জানান লেখক ননী গোপাল সাহা৷

সত্যের সন্ধানে শ্রীচৈতন্য শীর্ষক বইয়ের মলাট উন্মোচন
Tags:
Releated Posts
রাহুল গান্ধীর জন্মদিনে যুব কংগ্রেসের বৃক্ষরোপণ কর্মসূচি, রাজ্যজুড়ে ৯০০র অধিক গাছ লাগানোর লক্ষ্য
আগরতলা, ১৯ জুন : লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের…
বাইপাস সড়কের কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মেয়র, সাত দিনের মধ্যে অস্থায়ী সংস্কারের নির্দেশ
আগরতলা, ১৮ জুন : আগরতলা বর্ডার গোলচক্কর থেকে জয়পুর পর্যন্ত সড়কের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার এলাকাটি পরিদর্শন…
নিট পরীক্ষায় অনিয়ম ও শিক্ষা বেসরকারিকরণের প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ
আগরতলা, ১৮ জুন : নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং সরকারি শিক্ষা ব্যবস্থার বেসরকারিকরণের প্রতিবাদে বুধবার আগরতলা সিটি সেন্টারের…
ছয় দফা দাবি নিয়ে শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বারের কাছে টিএসইউ-এর স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : ত্রিপুরা স্টুডেন্টস ইউনিয়ন (টিএসইউ)-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ…


















