News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে নাশকতার আগুনে পুড়ল তিনটি বাড়ি ও একটি দোকান
Image

ধর্মনগরে নাশকতার আগুনে পুড়ল তিনটি বাড়ি ও একটি দোকান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ নাশকতার আগুনে পুড়লো ধর্মনগর পুর পরিষদের ১৪ নং ওয়ার্ডের তিনটি ঘর এবং একটি সোফা বানানোর ফ্যাক্টরি৷ বৃহস্পতিবার রাতে ধর্মনগর পুর পরিষদের ১৪ নং ওয়ার্ডের দক্ষিণ নয়াপাড়া শ্মশান রোডের তিনটি ঘর এবং একটি সোফা তৈরীর কারখানা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল৷ কামরুল হোসেন জানায় রাতে  তারা শুতে যায়৷ হঠাৎ করে কেরোসিনের গন্ধে ঘুম ভেঙ্গে যায়৷ ঘুম উঠে দেখে  আগুনে ছয়লাভ হয়ে গেছে৷ দুজনকে দৌড়ে পালিয়ে  যেতে দেখে৷ কিন্তু চেহারা না চিনতে পারায় তাদেরকে আটক করতে পারেনি৷ ফায়ার সার্ভিস আসলেও যথাযথভাবে জলের ব্যবহার না করায় তাদের ঘর পুড়ে তারা নিঃস্ব হয়ে যায়৷ আনিসুর রহমান এর সোফার ফ্যাক্টরি  রয়েছে৷ তারা রাজবাড়ীতে থাকে৷ খবর পেয়ে এসে দেখে তাদের ফ্যাক্টরি পুড়ে ছাই হয়ে গেছে৷ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top