News Flash

  • Home
  • প্রধান খবর
  • সিসোদিয়া ও জৈনের মতো একই অবস্থা হবে কেজরিওয়ালেরও : মনোজ তিওয়ারি
Image

সিসোদিয়া ও জৈনের মতো একই অবস্থা হবে কেজরিওয়ালেরও : মনোজ তিওয়ারি

নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.): মনীশ সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈনের মতো একই অবস্থা হবে দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের। এমনই দাবি করলেন বিজেপি নেতা মনোজ তিওয়ারি। শুক্রবার মনোজ তিওয়ারি বলেছেন, অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে যা মনীশ সিসোদিয়ার ক্ষেত্রে ঘটেছে। সিবিআই-এর পর ইডিও প্রমাণের ভিত্তিতে মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছে। দিল্লির জনগণ আর তাঁদের বিশ্বাস করবে না। আম আদমি পার্টিকে দিল্লিকে ধ্বংস করেছে।

এদিকে, আম আদমি পার্টি সরকারের বিরুদ্ধে এদিন দিল্লিতে বিক্ষোভ প্রদর্শন করেছে বিজেপি। কেজরিওয়াল সরকার ও আম আদমি পার্টির বিরুদ্ধে বিজেপি কর্মীরা স্লোগান দিতে থাকেন। উল্লেখ্য, দিল্লি আবগারি নীতি মামলায় এই মুহূর্তে তিহার জেলে বন্দি রয়েছেন দিল্লির প্রাক্তন দুই মন্ত্রী মনীশ সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈন।

Releated Posts

ভারতের উন্নয়নের যাত্রায় রাজীব গান্ধীরও গুরুত্বপূর্ণ অবদান ছিল: রাজনাথ সিং

নয়াদিল্লি, ২০ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৮২তম জন্মবার্ষিকীতে বৃহস্পতিবার তাঁকে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।…

ByByNews Desk Aug 20, 2026

সিঙ্গাপুরে ভারতীয় মন্ত্রীদের বৈঠক, কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা

সিঙ্গাপুর, ২০ আগস্ট (আইএএনএস): ভারত ও সিঙ্গাপুরের মধ্যে ‘কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ বা ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের রোডম্যাপ বাস্তবায়নে অগ্রগতি…

ByByNews Desk Aug 20, 2026

চার রাজ্যে নতুন মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় বড় গতি: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চারটি…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে পরীক্ষা বাতিল নিয়ে সিআইডি তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাবুলাল মারান্ডির, সিবিআই তদন্তের দাবি পুনর্ব্যক্ত

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষা বাতিলের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top