News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গন্ডাছড়ায় বিধবংসী আগুনে পুড়ল নয়টি দোকান
Image

গন্ডাছড়ায় বিধবংসী আগুনে পুড়ল নয়টি দোকান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ গন্ডাছড়ায় বিধবংসী অগ্ণিকাণ্ডে পুড়ে ছাই নয়টি দোকান৷  ধলাই জেলার প্রত্যন্ত গন্ডাছড়া মহকুমার অন্তর্গত জগবন্ধু বাজারে  অগ্ণিকাণ্ডে ভস্মিভূত নয়টি দোকান৷ বাজারটি মূলত জনজাতি অধ্যুষিত এলাকায়৷ বাজারের নিরানববই শতাংশ দোকান জনজাতি অংশের৷ প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতেও ব্যবসায়ীরা ব্যবসা-বাণিজ্য সেরে যে যার মতো করে বাড়িতে চলে যায়৷ রাত আনুমানিক বারোটা নাগাদ বাজারের এক প্রান্তে হঠাৎ আগুন দেখতে পেয়ে লোকজনেরা আগুন আগুন বলে চিৎকার করতে শুরু করে৷ তাদের চিৎকার শুনে আশপাশের লোকজনরা ছুটে আসে৷ এরই মাঝে খবর দেওয়া হয় অগ্ণি নির্বাপক দপ্তরে৷ গন্ডাছড়া এবং রইস্যাবাড়ী থেকে দমকলের দুইটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে৷ ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় নয়টি দোকান৷ এতে করে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়৷ এদিকে শুক্রবার মহকুমা প্রশাসনের আধিকারিকদের সাথে নিয়ে এলাকার সমাজসেবীরা অগ্ণিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান৷ তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলে সরকারিভাবে সহযোগিতা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন৷ প্রতিনিধি দলে ছিলেন ডিসিএম রিচার্ড দেববর্মা, বাবুল মালাকার, ডুম্বুরনগর ব্লকের ভাইস চেয়ারম্যান তথা সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে রাইমাভ্যালী কেন্দ্রে বিজেপির বিজিত প্রার্থী বিকাশ চাকমা, রাইমাভ্যালী মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা, থাইসাই মগ, দ্বীপ দাস প্রমুখ৷ পরিদর্শন শেষে ডিসিএম বাবুল মালাকার এলাকাবাসীর কাছে এলাকায় শান্তির পরিবেশ বজায় রাখার আহ্বান জানান৷

Releated Posts

আমবাসায় বিলাসবহুল গাড়ি থেকে ৩৪৯ বোতল এসকফ ও ১ কেজি গাঁজা উদ্ধার, দুই যুবক গ্রেপ্তার

আমবাসা, ৩ আগস্ট: রাজ্যে নেশাবিরোধী অভিযানে আরও একটি বড় সাফল্য পেল আমবাসা থানার পুলিশ। নিয়মিত নাকা চেকিং চলাকালীন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

ধর্মনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ৩ আগস্ট: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ধর্মনগর থানার…

ByByReshmi Debnath Aug 3, 2026

দুর্ঘটনায় গুরুতর আহত গর্ভবতী মহিলা, পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ; মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি

আগরতলা, ৩ আগস্ট: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক গর্ভবতী মহিলাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। করবুক মহকুমার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালাবন্দি, বিক্ষোভে উত্তাল এলাকা

সোনামুড়া, ৩ আগস্ট: বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোমবার সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top