News Flash

  • Home
  • দেশ
  • রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে সাক্ষাৎ কেনিয়ার সুপ্রিম কোর্টের প্রতিনিধিদলের
Image

রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে সাক্ষাৎ কেনিয়ার সুপ্রিম কোর্টের প্রতিনিধিদলের

নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.) : কেনিয়ার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, বিচারপতি মার্থা কে কুমের নেতৃত্বে সুপ্রিম কোর্টের একটি প্রতিনিধিদল শুক্রবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন।

রাষ্ট্রপতি ভবনে প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মুর্মু বলেন, কেনিয়া এমন একটি দেশ যার সাথে ভারতের বহু পুরনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কেনিয়ার উন্নয়ন সহযোগী হতে পেরে ভারত গর্বিত। কেনিয়ার নতুন সরকারের সঙ্গে উচ্চ স্তরের রাজনৈতিক সম্পৃক্ততার ঐতিহ্য বজায় রাখার জন্য ভারত উন্মুখ। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে দুই দেশের একসঙ্গে কাজ করা উচিত।
রাষ্ট্রপতি উল্লেখ করেন, বিচারপতি কুমে কেনিয়ার সুপ্রিম কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি। রাষ্ট্রপতি কেনিয়ায় সকলের কাছে ন্যায়বিচার সহজলভ্য এবং নারীর ক্ষমতায়নে প্রধান বিচারপতি কুমের প্রচেষ্টার প্রশংসা করেন। দীর্ঘস্থায়ী ভারত-কেনিয়া বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পারস্পরিকভাবে উপকারী ক্ষেত্রে আরও জোরদার করা উচিত বলেও তিনি জানিয়েছেন।

Releated Posts

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top