News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মথার দাবী মানলে ত্রিপুরা ভাগ হওয়ার আশঙ্কা রয়েছে : আমরা বাঙালি
Image

মথার দাবী মানলে ত্রিপুরা ভাগ হওয়ার আশঙ্কা রয়েছে : আমরা বাঙালি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷  মথার দুটি দাবি যদি কেন্দ্রীয় সরকার পূরণ করে তাহলে ত্রিপুরা ভাগ হওয়ার পথে বলে আশঙ্কা ব্যক্ত করেন গৌরাঙ্গ রুদ্রপাল৷ শুক্রবার আমরা বাঙালি রাজ্য কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, সেদিন মথার সাথে বিজেপির রাষ্ট্রীয় সভাপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই বৈঠকের পর রাজ্যের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি রাষ্ট্রীয় সভাপতি তিপ্রা মথার সাথে বৈঠক করেছেন৷ বৈঠকটি রাজ্য অতিথি শালায়  মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার উপস্থিতিতে হয়েছে৷ বৈঠকের পর স্পষ্ট হয়েছে নির্বাচনের আগে বিজেপির সাথে তিপ্রা মথার  কোন চুক্তি না হলেও নির্বাচনের পরে গ্রেটার তিপরাল্যান্ডের মতো কোন একটা কিছু হতে চলেছে ত্রিপুরা রাজ্যে৷ কারণ এদিন মথার পক্ষ থেকে প্রধানত যে ১৬ দফা দাবি তুলে ধরা হয়েছে৷ তার মধ্যে প্রথমটি হলো সংবিধানের ১ ও ২ নং ধারা মোতাবেক ইউনিয়ন টেরিটোরিয়াল গঠন করা৷ দ্বিতীয়ত সংবিধানের ২৪৪ এ ধারা মোতাবেক স্বশাসিত রাজ্য গঠনের দাবি জানিয়েছে৷ তবে এই দুটি দাবি যদি কেন্দ্রীয় সরকার পূরণ করে তাহলে ত্রিপুরা ভাগ হওয়ার পথে বলে আশঙ্কা ব্যক্ত করেন গৌরাঙ্গ রুদ্রপাল৷ শুক্রবার আমরা বাঙালি রাজ্য কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, সেদিন মথার সাথে বিজেপির রাষ্ট্রীয় সভাপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই বৈঠকের পর রাজ্যের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে৷ এই দাবি যাতে কেন্দ্রীয় সরকার কোনভাবেই মেনে না নিয়ে তার জন্য আহ্বান জানান তিনি৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top