News Flash

  • Home
  • দেশ
  • নাগরিকদের জীবনযাত্রার সহজলভ্যতা বাড়াতে কাজ করছে কেন্দ্রীয় সরকার : অমিত শাহ
Image

নাগরিকদের জীবনযাত্রার সহজলভ্যতা বাড়াতে কাজ করছে কেন্দ্রীয় সরকার : অমিত শাহ

আহমেদাবাদ, ১০ মার্চ (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার আহমেদাবাদে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। এদিন সকালে আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং আহমেদাবাদ নগর উন্নয়ন কর্তৃপক্ষ-এর ১৫৪ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন।

এই অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার নাগরিকদের জীবনযাত্রার সহজলভ্যতা বাড়াতে কাজ করছে। তিনি বলেন, সরকার দেশকে সুন্দর ভবিষ্যৎ দিতে পরিকাঠামোগত উন্নয়ন এবং জনকেন্দ্রিক সুযোগ-সুবিধা তৈরির ওপর জোর দিচ্ছে।
অমিত শাহ আরও বলেন, আমাদের শিশুদের ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করার জন্য সরকার জাতীয় শিক্ষানীতিতে পরিকল্পিত স্মার্ট স্কুলও স্থাপন করছে।

গান্ধীনগর লোকসভা কেন্দ্রে আজ উদ্বোধন করা উন্নয়নমূলক প্রকল্পগুলির মধ্যে সানাথালে একটি উড়াল সেতু, পাঁচটি স্মার্ট স্কুল এবং সিনিয়র সিটিজেন পার্ক রয়েছে।

Releated Posts

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top