News Flash

  • Home
  • খেলা
  • ৪৮০ রানে শেষ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস, দিন শেষে ভারতের স্কোর ৩৬
Image

৪৮০ রানে শেষ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস, দিন শেষে ভারতের স্কোর ৩৬

আহমেদাবাদ, ১০ মার্চ (হি.স.) : উসমান খাওয়াজা ও ক্যামেরন গ্রিনের অনবদ্য ব্যাটিংয়ের সুবাদে প্রথম ইনিংসে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে সফরকারী দল তুলেছে ৪৮০ রান। উসমান খাওয়াজা অল্পের জন্য দ্বিশতরান পাননি। দিন শেষে ব্যাট করতে নেমে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ৩৬ রান। ক্রিজে রয়েছেন রোহিত শর্মা (১৭) ও শুভমন গিল (১৮)।

প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ছিল ২৫৫। আজ শুক্রবার ফের ব্যাট করতে নামেন দুই অপরাজিত ব্যাটসম্যান উসমান খাওয়াজা ও ক্যামেরন গ্রিন। ভারতীয় বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে নির্ভয়ে খেলতে থাকেন দুজনে। ওই জুটি ভাঙতে কালঘাম ছুটে যায় মহম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিনদের। ভারতীয় বোলারদের শাসন করে খাওয়াজার পরে শতরান করেন ক্যামেরন গ্রিন। চা বিরতির আগে গ্রিনকে (১৭০ বলে ১১৪) ফিরিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন রবিচন্দ্রন অশ্বিন। সাজঘরে ফেরার আগে খাওয়াজার সঙ্গে জুটি বেঁধে ২০৮ রান যোগ করেন অজি ব্যাটার। গ্রিনের পরে অজি উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারিকে শূন্য রানে ফিরে যান। মিচেল স্টার্কও (৬) বেশি সুবিধা করতে পারেননি।
যখনই মনে হচ্ছিল দ্বিশতরান পাবেন অজি ওপেনার খাওয়াজা (১৮৮) অক্ষর পটেলের বলে লেগ বিফোর উইকেট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। খাওয়াজার পরে দুই অজি বোলার নেথান লায়ন ও টড মরফি জুটি বেঁধে দলকে রানের পাহাড়ে দাঁড় করান। নবম উইকেটে দুজনে ৭০ রান যোগ করেন। মরফিকে (৬১ বলে ৪১) ফিরিয়ে ওই জুটি ভাঙেন রবিচন্দ্রন অশ্বিন। নেথান লায়নকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস মুড়িয়ে দেন তিনি। ভারতীয় বোলারদের মধ্যে সফল রবিচন্দ্রন অশ্বিন। ৯৬ রানে অস্ট্রেলিয়ার ছয় ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে দিয়েছেন। মহম্মদ শামি দুটি এবং অক্ষর পটেল ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট নিয়েছেন।

Releated Posts

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top