News Flash

  • Home
  • প্রধান খবর
  • আচমকা রাজভবনে মুখ্যমন্ত্রী, আধঘণ্টা চলল রুদ্ধদ্বার বৈঠক
Image

আচমকা রাজভবনে মুখ্যমন্ত্রী, আধঘণ্টা চলল রুদ্ধদ্বার বৈঠক

কলকাতা, ৯ মার্চ (হি. স.) বৃহস্পতিবার বিকেলে আচমকাই রাজভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তিনি রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে প্রায় আধঘণ্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক করেন। তবে কী বিষয় তাঁদের মধ্যে কথা হয়েছে, তা অজানা।

এ বিষয়ে রাজভবন কোনও প্রেস নোট দেয়নি। মুখ্যমন্ত্রীও কিছু জানাননি। তবে বৃহস্পতিবার সন্ধের আগে তিনি বিধানসভায় পৌঁছে জানান, রাজভবনে গিয়েছিলেন।

সূত্রের খবর, এদিন বিকেল সাড়ে ৪টে নাগাদ মুখ্যমন্ত্রী রাজভবনে ফোন করেন। রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য সময় চান। সময় মেলার পরই তিনি কালবিলম্ব না করে পৌঁছে যান রাজভবনে। তখন বিকেল ৫টা। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান সস্ত্রীক রাজ্যপাল। এরপর সাড়ে ৫টা পর্যন্ত মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল রুদ্ধদ্বার বৈঠক করেন বলে খবর। সেখান থেকে বেরিয়ে সরাসরি বিধানসভায় যান মমতা বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

দুই নেতার কৌশলগত নির্দেশনা বাস্তবায়নে ভারতের সঙ্গে কাজ করবে চীন: চিনা রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চীন দুই দেশের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি…

ByByNews Desk Sep 12, 2026

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026
Scroll to Top