News Flash

  • Home
  • খেলা
  • স্কাউট এন্ড গাইডস কর্মী নন্দিতা দেবরায়ও প্রয়াত
Image

স্কাউট এন্ড গাইডস কর্মী নন্দিতা দেবরায়ও প্রয়াত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ ।। বৃহস্পতিবার সকালে প্রয়াত হলেন ধর্মনগর মহকুমার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অবসর প্রাপ্ত করনিক তথা ভারত স্কাউটস এন্ড গাইডস-এর উত্তর ত্রিপুরা জেলা সচিব কুমারী নন্দিতা দেবরায় (৬৩)। মহকুমা ক্রীড়া দপ্তরে দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সাথে কাজ করে গেছেন এবং ২০২১ সালের ৩১শে ডিসেম্বর সরকারী কর্মজীবন থেকে অবসর নেন। বৃস্পতিবার সকালে গুয়াহাটিস্থিত সরকারী হাসপাতালে হঠাৎ ব্রেইন স্ট্রোকে  তাঁর মৃত্যু হয়। যদিও উনি ধর্মনগর পদ্মপুরের স্থায়ী বাসিন্দা ছিলেন। সারা জীবন চিরকুমারী থেকে বিভিন্ন সেবামূলক কাজে নিজেকে স্বতঃস্ফূর্ত ভাবে উৎসর্গ করেন। বহু গাইডস ছাত্রীদের বিভিন্ন শিবির ও প্রশিক্ষন দিয়ে সমাজে সুপ্ৰষ্ঠিত করেছেন।  উনার অকাল প্রয়ানে রাজ্যের স্কাউটস ও গাইডসের অপূরনীয় ক্ষতি হল। কুমারী দেবরায়ের অকাল প্রয়ানে ধর্মনগরবাসী গভীর শোকাহত। তাছাড়া, রাজ্য স্পোর্টস ক্লাইম্বিং সংস্থার ভারপ্রাপ্ত সচিব  তথা স্কাউট মাষ্টার প্রনব অখণ্ড তাঁর  বিদেহী আত্মার চির শান্তি কামনা করে শোক ব্যক্ত করেন।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top