News Flash

  • Home
  • প্রধান খবর
  • মুম্বই শহরে নতুন মেট্রো লাইনের ঘোষণা, প্রথম বাজেটে চমক একনাথ শিন্ডে সরকারের
Image

মুম্বই শহরে নতুন মেট্রো লাইনের ঘোষণা, প্রথম বাজেটে চমক একনাথ শিন্ডে সরকারের

মুম্বই, ৯ মার্চ (হি.স.): মহারাষ্ট্রে একনাথ শিন্ডে সরকার গঠনের পর এই প্রথম বাজেট পেশ হল মহারাষ্ট্র বিধানসভায়। একনাথ শিন্ডের সরকারের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ শুক্রবার বাজেট পেশ করেন বিধানসভায়। বাজেট বক্তৃতায় তিনি বলেন, মহারাষ্ট্রে রেল প্রকল্পের আধুনিকীকরণকে অগ্রাধিকার দেওয়া হবে। এর জন্য ৪৫২ কোটি টাকার সংস্থান করা হয়েছে। বিশেষ করে নাসিক-পুনে হাই স্পিড রেলওয়েকে তহবিল দেওয়া হবে।

এছাড়াও, সোলাপুর-তুলজাপুর-ধারাশিব ব্রডগেজের জন্য ৪৫২ কোটি টাকার তহবিল ছাড়াও নান্দেদ-বিদার, ফলটন-পান্ধরপুর, খামগাঁও-জালনা, ভারোরা-চিমুর-কাম্পা প্রকল্পগুলিতে ৫০ শতাংশ রাজ্যের তহবিল থেকে দেওয়া হবে। এছাড়া মুম্বইয়ের নতুন মেট্রো লাইনের কথাও ঘোষণা করা হয়েছে বাজেটে। বড়সড় ঘোষণা করে উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ বলেছেন, মুম্বই, পুনে এবং রায়গড়ে এটিএফ-এ ২৫ শতাংশ থেকে ১৮ শতাংশ পর্যন্ত ভ্যাট কাট ঘোষণা করা হয়েছে।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top