News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লির মন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশি ও সৌরভ ভরদ্বাজ, নতুন মন্ত্রীদের মন্ত্রিত্বও বন্টন
Image

দিল্লির মন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশি ও সৌরভ ভরদ্বাজ, নতুন মন্ত্রীদের মন্ত্রিত্বও বন্টন

নয়াদিল্লি, ৯ মার্চ (হি.স.): দিল্লির মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আম আদমি পার্টির বিধায়ক অতিশি ও সৌরভ ভরদ্বাজ। বৃহস্পতিবার বিকেলে রাজ নিবাসের অডিটোরিয়ামে দিল্লির উপ-রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা অতিশি ও সৌরভকে মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও।

দিল্লি আবগারি নীতি মামলায় ধৃত মনীশ সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈনের পদত্যাগ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গ্রহণ করার পর অতিশি ও সৌরভ দিল্লির মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। দু’জনের মন্ত্রিত্ব বন্টন করা হয়েছে। নবনিযুক্ত দিল্লির মন্ত্রী অতিশিকে শিক্ষা, পূর্ত দফতর, বিদ্যুৎ এবং পর্যটন পোর্টফোলিও বরাদ্দ করা হয়েছে; সৌরভ ভরদ্বাজ স্বাস্থ্য, জল ও শিল্প এবং নগর উন্নয়ন মন্ত্রী হয়েছেন।

Releated Posts

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026

কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে লস্কর প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে দ্বিতীয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

জম্মু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অস্ত্র, অর্থ ও নির্দেশ দেওয়ার অভিযোগে লস্কর-ই-তইবার (এলইটি) প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top