News Flash

  • Home
  • প্রধান খবর
  • হৃদরোগেই মৃত্যু হয়েছে অভিনেতা সতীশ কৌশিকের, শরীরে আঘাতের চিহ্ন মেলেনি : ময়নাতদন্তের রিপোর্ট
Image

হৃদরোগেই মৃত্যু হয়েছে অভিনেতা সতীশ কৌশিকের, শরীরে আঘাতের চিহ্ন মেলেনি : ময়নাতদন্তের রিপোর্ট

নয়াদিল্লি, ৯ মার্চ (হি.স.): হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে প্রবীণ অভিনেতা, পরিচালক ও কৌতুকশিল্পী সতীশ কৌশিকের। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমনই উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার দিল্লির দীন দয়াল উপাধ্যায় হাসপাতালে ময়নাতদন্ত হয়েছে সতীশ কৌশিকের। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, প্রবীণ অভিনেতার শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। রিপোর্টে অভিনেতার মৃত্যুর কারণ হিসাবে হৃদরোগ বলা হয়েছে।

৬৬ বছর বয়সেই জীবনাবসান হয়েছে কৌতুকশিল্পী সতীশ কৌশিকের। বৃহস্পতিবার ভোরে মেলে তাঁর মৃত্যুসংবাদ। অভিনয়ের জাদুতে হাসিয়েছিলেন ৮ থেকে ৮০ প্রতিটি বয়সীকে। ১৯৯৩ সালে ‘রূপ কি রানি চোরোঁ কা রাজা’ ছবির হাত ধরে যাত্রা শুরু পরিচালক সতীশ কৌশিকের। পরবর্তী কালে ‘হম আপকে দিল মে রেহতে হ্যায়’, ‘মুঝে কুছ কেহনা হ্যায়’-এর মতো ছবি পরিচালনা করেন তিনি। সলমন খানের ‘তেরে নাম’ ছবির হাত ধরে পরিচিতি বাড়ে পরিচালক সতীশ কৌশিকের। শুধু পরিচালক হিসাবে নয়, অভিনেতা হিসাবেও নিজের জায়গা তৈরি করেছিলেন তিনি।
সতীশ কৌশিকের ম্যানেজার সন্তোষ রাই বলেছেন, আমিই তাঁকে হাসপাতালে নিয়ে এসেছি। তিনি বুধবার রাত সাড়ে দশটায় ঘুমিয়েছিলেন এবং ১২.১০ মিনিটে আমাকে ফোন করেছিলেন, শ্বাসকষ্টের কথা বলেছিলেন। দিল্লি পুলিশ জানিয়েছে, দিল্লি পুলিশ সিআরপিসি ধারা ১৭৪ (পুলিশ আত্মহত্যার বিষয়ে তদন্ত এবং রিপোর্ট করার জন্য)-এর অধীনে নিয়মিত কার্যক্রম চালাচ্ছে।

Releated Posts

এফআইআর প্রত্যাহারে আশ্বাস এড়াতে সুপ্রিম কোর্টের নির্দেশকে ঢাল করছে সরকার, ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহারের বিষয়ে সরকারের দেওয়া আগের আশ্বাস থেকে সরে…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নপত্র ফাঁস রোধে বিল নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ‘কঠোর আইনই যথেষ্ট নয়’

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): প্রশ্নপত্র ফাঁস রোধে আনা সংশোধনী বিলে তৃণমূল কংগ্রেস সমর্থন জানালেও, কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘মোদিকে কখনও হালকাভাবে নেবেন না’— অমিত মালব্যের এক লাইনের পোস্টে জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ঘিরে বিরোধীদের আক্রমণের আবহে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের…

ByByNews Desk Jul 28, 2026

হরমুজ প্রণালীর কাছে ১৬৬ ভারতীয় নাবিক, পরিস্থিতির উপর কড়া নজর বিদেশ মন্ত্রকের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পশ্চিমে বর্তমানে ছয়টি ভারতীয় জাহাজে ১২৫ জন ভারতীয় নাবিক…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top