News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-১৫ ক্রিকেট : বীরবিক্রমকে হারিয়ে সোনামুড়া কোচিং সেন্টার চ্যাম্পিয়ন
Image

অনূর্ধ্ব-১৫ ক্রিকেট : বীরবিক্রমকে হারিয়ে সোনামুড়া কোচিং সেন্টার চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ।।প্রত্যাশিতভাবেই চ্যাম্পিয়ন হলো শক্তিশালী সোনামুড়া কোচিং সেন্টার। বুধবার ফাইনালে সোনামুড়া কোচিং সেন্টার ৭ উইকেটে পরাজিত করে বীরবিক্রম ক্লাবকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। এদিন স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত ম্যাচে ব্যাটে বলে দাপট দেখিয়ে মহকুমার সেরা হয় সোনামুড়া কোচিং সেন্টার। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে বীরবিক্রম ক্লাবকে ব্যাট করার আমন্ত্রণ জানায় সোনামুড়া কোচিং সেন্টার। রাইহান আহমেদ এবং সাগর দাসের দুরন্ত বোলিংয়ে মাত্র ৫৬ রানে গুটিয়ে যায় বীরবিক্রম ক্লাব। দলের পক্ষে একমাত্র রীতেশ নম:‌ দুই অঙ্কের রানে পা রাখতে পারে। রীতেশ ২৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করে। দলের ৪ জন ব্যাটসম্যান কোনও রান করতে পারেনি। দল অতিরিক্ত খাতে পায় ১১ রান। সোনামুড়া কোচিং সেন্টারের রাইহান আহমেদ (‌৩/‌১১)‌ এবং সাগর দাসের (‌৩/‌১৩) দুরন্ত বোলিং করে। জবাবে খেলতে নেমে সোনামুড়া কোচিং সেন্টার ১০.‌২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে ওপেনার মহ:‌ জুয়েল হুসেন ৩২ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২২ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া আবু বক্কর চৌধুরি ১৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৮ রান।  ‌‌

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top