News Flash

  • Home
  • দেশ
  • আহমেদাবাদে পৌঁছে মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
Image

আহমেদাবাদে পৌঁছে মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

আহমেদাবাদ, ৮ মার্চ (হি.স.) : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ বুধবার সন্ধ্যায় আহমেদাবাদে পৌঁছেছেন। তাঁকে স্বাগত জানাতে পৌঁছেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং মন্ত্রী জগদীশ বিশ্বকর্মা। ভারতীয় রীতি অনুযায়ী বিমানবন্দরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়। আহমেদাবাদের মেয়র কিরীট পারমারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ বিকেল ৪টা নাগাদ একটি বিশেষ বিমানে আহমেদাবাদে পৌঁছেছেন। মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী এবং আহমেদাবাদের মেয়র তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ আহমেদাবাদ বিমানবন্দর থেকে সোজা সবরমতি আশ্রমে যান, যেখানে তিনি মহাত্মা গান্ধীর মূর্তির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাত ৮টায় আহমেদাবাদ বিমানবন্দরে পৌঁছাবেন। এখান থেকে তিনি যাবেন গান্ধীনগর রাজভবনে।
ভারত ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীরা ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ দেখতে বৃহস্পতিবার সকাল ৮.৩০ টায় মোতেরা স্টেডিয়ামে পৌঁছাবেন। দুই প্রধানমন্ত্রী প্রায় ২ ঘণ্টা ম্যাচটি দেখবেন। আহমেদাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া এই আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের কারণে মেট্রো ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। ৯ মার্চ সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত মেট্রো ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। দুই দেশের ক্রিকেট ম্যাচ নিয়ে মানুষের মধ্যে রয়েছে উৎসাহ উদ্দীপনা।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top