News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কলমচৌড়ায় নাশকতার আগুনে পুড়ল সাতটি দোকান
Image

কলমচৌড়ায় নাশকতার আগুনে পুড়ল সাতটি দোকান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ৷৷ বক্সনগরে নির্বাচনী সন্ত্রাস অব্যাহত৷  দোকানপাট, বাড়িঘরে আগুন লাগিয়ে দেওয়া, দোকান লুটপাট এবং ভাঙচুর হচ্ছে কোনোটাই বন্ধ নেই৷ শাসক দল বলছে এইসব  করছে বিরোধীরা৷ আর বিরোধীরা  বলছে শাসক দল করছে৷ কিন্তু সর্বশেষ সাধারণ ব্যবসায়ী৷ দোকানদারের   কয়ক্ষতি প্রচুর পরিমাণে হচ্ছে৷ মঙ্গলবার  রাতে উত্তর কলমচৌড়া চৌমুনীবাজারে দুষৃকতীরা আগুন লাগিয়ে দেয়  সাতটি দোকানে৷  বক্সনগরে ফায়ার  সার্ভিস না থাকায় ৭টি  দোকান পুড়ে ছাই হয়ে যায়৷ দোকান গুলির মধ্যে উল্লেখযোগ্য কীটনাশক দোকান, জেরক্স কম্পিউটার, সেলুনের দোকান, সবজি বিক্রেতার দোকান৷ তাছাড়া অন্যান্য দোকানগুলি থেকে জিনিসপত্র ভেঙ্গে  লুটপাট চলে৷ জিনিস নষ্ট হয়৷  এখন সমস্ত ব্যবসায়ীদের মাথায় হাত৷  কোথায় পাবে ব্যবসার সুযোগ সুবিধা, কি করে ছেলে সন্তানদের নিয়ে বাঁচবে, এই অবস্থায় দিন গুজরান কিভাবে হবে এই নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন৷ প্রশাসন থেকে ঘটা করে শান্তির মিটিং করেও এখন অশান্তির বাতাবরণ,শান্তি সম্প্রীতি নষ্ট হচ্ছে৷ প্রশাসনকে আরও শক্ত পদক্ষেপ নেওয়া একান্ত দরকার৷  আক্রমণের ঘটনায় কয়েক জন গ্রেফতারও হয়৷ কিন্তু আদালত থেকে জামিন পেয়ে যায়৷ গোটা বক্সনগর এলাকা জুড়ে বেশিরভাগ ক্ষেত্রেই শাসক দলীয় সন্ত্রাস কায়েম হচ্ছে বলে অভিযোগ৷ সবমিলিয়ে নির্বাচন সন্ত্রাসে আতঙ্কে গোটা এলাকায় দিন যাপন করছে সাধারণ জনগণ৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top