News Flash

  • Home
  • খেলা
  • টি সি এ-‌র উদ্যোগে সদর আন্তঃ স্কুল গার্লস ক্রিকেট
Image

টি সি এ-‌র উদ্যোগে সদর আন্তঃ স্কুল গার্লস ক্রিকেট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ : নতুন উদ্যোগ। ত্রিপুরা ক্রিকেট সংস্থার। আগামী মাসের প্রথম সপ্তাহে, সম্ভবত ৪ অথবা ৫ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে প্রথমবর্ষ সদর আন্তঃ স্কুল বালিকাদের ক্রিকেট প্রতিযোগিতা। প্রথম বর্ষ ওই আসর হবে সদর কেন্দ্রীক। পরের বছর থেকে রাজ্য আসরও করার পরিকল্পনা নেওয়া হয়েছে প্রাথমিকভাবে। রাজ্য ক্রিকেট সংস্থার সহসভাপতি তিমির চন্দ এখবর জানান। তিনি বলেন, “এবছর থেকে বি সি সি আইয়ের উদ্যোগে শুরু হয়েছে অনূর্ধ্ব-‌১৫ বালিকাদের ক্রিকেট প্রতিযোগিতা। সদর স্কুল আসরের মধ্য দিয়ে আমরা প্রতিভাবান ক্রিকেটারদের বাছাই করতে চাইছি। যাদের নিয়ে আগামীদিনে হবে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ শিবির। আর এর থেকেই ত্রিপুরা দলও গঠন করা হবে আগামী মরশুমে। পরীক্ষামূলকভাবে এবছর আসর সদর কেন্দ্রীক হলেও আগামী বছর রাজ্য স্তরেও ওই আসর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। লক্ষ্য নতুন ক্রিকেটার বের করে আনার পাশাপাশি ক্রিকেটাররা যাতে বেশী সংখ্যক ম্যাচ খেলার সুযোগ পায়”। রাজ্য সংস্থার ওই উদ্যোগে খুশী ক্রিকেটাররাও। এমনিতেই ত্রিপুরা বালিকা ক্রিকেটাররা তেমন ম্যাচ খেলার সুযোগ পায় না। এবছর আই পি এলের ধাচে মহিলা ক্রিকেটের আসর করায় বহু ক্রিকেটার নজরে এসেছে টি সি এ কর্তাদের, বলে খবর। এবারের ওই আসর থেকে আরও ক্রিকেটার বেরিয়ে আসবে বিশ্বাস রাজ্য সংস্থার কর্তাদের।‌

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top