News Flash

Image

রাজ্যেও আন্তর্জাতিক নারী দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ৷৷ রাজ্য নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে৷ নারীদের সাংবিধানিক অধিকার সুরক্ষার আহবানে এ বছর দিবসটি পালিত হয়৷ বিভিন্ন নারী সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন এ উপলক্ষে নানা সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে৷ রাজধানী আগরতলা শহরের অবস্থিত আমরা বাঙালি কার্যালয়ের সামনে বাঙালি মহিলা সমাজের উদ্যোগে এদিন দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়৷ এছাড়া রাজ্যের অন্যান্য স্থানেও বিভিন্ন সংগঠন আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে৷ ৮ মার্চ বিশ্ব নারী দিবস৷ এই উপলক্ষ্যে বুধবার বাঙালি মহিলা সমাজ ত্রিপুরা রাজ্য কমিটির  উদ্যোগে শিবনগর দলীয়  কার্যালয়ের সামনে নারীর মর্যাদা ও অধিকার রক্ষায় আন্দোলনে সামিল হয়৷ নারীরা সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক দিক থেকে বঞ্চিত হয়ে আসছে৷ বধূহত্যা, নারি পাচার, নারী নির্যাতন, ধর্ষণের মত ঘটনা ঘটেই চলেছে৷ মুখে নারীদের পুরুষের  সমতুল্য বলা হলেও  বাস্তাবে তা লক্ষ্য করা যাচ্ছে না৷ ১৯৭৮ সালে বাম সরকারের আমল থেকে নারীরা নানান ভাবে অবহেলিত হয়ে আসছে৷ সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থার আমুল পরিবর্তন করা প্রয়োজন বলে দাবী জানান বাঙালি মহিলা সমাজের রাজ্য সচিব শিমন্তী দেব৷ তিনি  বলেন দেশের সংবিধানে নারীদের জন্য বিভিন্ন অধিকার সংরক্ষিত থাকলেও সেইসব অধিকার ভোগ করতে পারছেন না নারীরা৷ মহিলাদের জন্য ৩৩  শতাংশ আসন সংরক্ষণ বিলটি সংসদে বারবার উপেক্ষিত হচ্ছে৷ এজন্য তিনি তথাকথিত নারী দরদী  রাজনৈতিক নেতৃবৃন্দকে দোষারোপ করেন৷ নারীদের অধিকার সুরক্ষিত করার জন্য রাজনীতির ঊধর্ে উঠে সকল অংশের নারীদের এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান৷

Releated Posts

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পোয়াংবাড়ি ভিলেজে তিপরা মথা-বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আগরতলা, ১৮ জুন : দক্ষিণ ত্রিপুরার করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে বৃহস্পতিবার তিপরা মথা পার্টি ও বিজেপি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ওয়ার্ক অর্ডার বদলে রাস্তার মোড় ঘোরানোর অভিযোগ, প্রতিবাদে বিধায়ক-সহ এলাকাবাসী বামুটিয়ায়

আগরতলা, ১৮ জুন: বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গুটিয়া গ্রামের দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায়…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top