News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মহিলা কলেজে বিশ্ব নারী দিবস পালন করবে এনএসএস
Image

মহিলা কলেজে বিশ্ব নারী দিবস পালন করবে এনএসএস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ সোমবার রাজধানীর মহিলা মহাবিদ্যালয়ের এন.এস.এস ইউনিটের উদ্যোগে পালন করা হয় বিশ্ব নারী দিবস৷ ১৯৭৫ সালে জাতি সংঘ দিনটিকে বিশ্ব নারী দিবস হিসাবে ৮ মার্চ দিনটিকে ঘোষণা করে৷  ৮ মার্চ বিশ্ব নারী দিবস৷ কিন্তু ৮ মার্চ একদিকে যেমন হোলি উৎসব, তেমনি অপরদিকে রাজ্যের নতুন মন্ত্রীসভার সদস্য সদস্যাদের শপথ গ্রহণ অনুষ্ঠান৷ স্বাভাবিক ভাবেই সেইদিন বন্ধ থাকবে সুকল কলেজ৷ তাই সোমবার রাজধানীর মহিলা মহাবিদ্যালয়ের এন.এস.এস ইউনিটের উদ্যোগে পালন করা হয় বিশ্ব নারী দিবস৷ অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের পড়ুয়াদের পাশাপাশি অধ্যাপিকারা উপস্থিত ছিলেন৷ মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য এক সাক্ষাৎকারে জানান বিশ্ব নারী দিবস উদযাপনের পিছনে রয়েছে নারী শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের নিযাস৷ ১৮৫৭ সালে মজুরি বৈষম্য এবং অমানবিক কাজের পরিশ্রমের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন যুক্ত রাষ্ট্রে রাস্তায় নেমেছিল নারিরা৷ পরবর্তী সময় ডেনমার্কে যখন আন্তর্জাতিক সম্মেলন হয়, সেখানে বিশ্বের ১৭ টি দেশের প্রায় ১০০ জন প্রতিনিধি সামিল হয়৷ সেখানে ৮ মার্চ দিনটিকে বিশ্ব নারী দিবস হিসাবে ঘোষণা করার দাবি উঠে৷ পরবর্তী সময় ১৯৭৫ সালে জাতি সংঘ দিনটিকে বিশ্ব নারী দিবস হিসাবে ৮ মার্চ দিনটিকে ঘোষণা করে৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top