News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে বিজেপি কর্মীর বাড়িতে বোমা নিক্ষেপ
Image

বিশালগড়ে বিজেপি কর্মীর বাড়িতে বোমা নিক্ষেপ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ নির্বাচনোত্তর সন্ত্রাস যেন কিছুতেই থামতে চাইছে না৷ শাসক বিরোধী কেউই এই সন্ত্রাসের হাত থেকে রক্ষা পাচ্ছে না৷ রবিবার রাতে বিশালগড়ের কড়ইমুড়া এলাকায় বিজেপি কর্মী দিলীপ বনিকের বাড়িতে বোমা নিক্ষেপ করে দুষৃকতিকারীরা৷ দিলিপ বনিকের বাড়ির এক মহিলা জানান রবিবার রাত ১০ টা নাগাদ রাতের খাবার খেয়ে পরিবারের সকলে ঘুমিয়ে পরে৷ রাত ২ টা নাগাদ ওনারা বিকট শব্দ শুনতে পান৷ তখন ওনারা ঘুম থেকে উঠে দেখতে পান ওনাদের বাড়িতে কে বা কারা বোম নিক্ষেপ করেছে৷ তিনি আরও জানান ওনারা বিজেপি সমর্থক, তাই এই ঘটনার সাথে বিজেপি কর্মী সমর্থকরা যুক্ত থাকার সম্ভাবনা নেই৷ সিপিআইএম কিংবা কংগ্রেস কর্মী সমর্থকরা এই ঘটনা সংগঠিত করেছে বলে ধারনা ওনার৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷

Releated Posts

আয়ুষ মন্ত্রকের উদ্যোগে অনলাইন যোগা সেশনে অংশ নেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: আন্তর্জাতিক যোগা দিবসের অঙ্গ হিসেবে আয়ুষ মন্ত্রক হাবিল্ড হেলথটেক প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় গ্রিনিস…

ByByReshmi Debnath Jun 12, 2026

গ্যাস সংকটের অজুহাতে তিন দিন বন্ধ মিড-ডে মিলের রান্না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: অমরপুর মহকুমার নতুনবাজার বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গত তিন দিন ধরে মিড-ডে মিল প্রকল্পের…

ByByReshmi Debnath Jun 12, 2026

কিউবার উপর মার্কিন অবরোধের প্রতিবাদে সাব্রুমে সিপিআই(এম)-এর মিছিল ও পথসভা

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১১ জুন : কিউবার উপর মার্কিন সাম্রাজ্যবাদের দীর্ঘদিনের অর্থনৈতিক অবরোধ ও আগ্রাসনের প্রতিবাদে বৃহস্পতিবার সাব্রুম…

ByByReshmi Debnath Jun 12, 2026

গন্ডাছড়া মহকুমা হাসপাতালের শৌচাগার ও স্নানাগারের বেহাল দশা, চরম দুর্ভোগে রোগী ও পরিজনরা

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ১১ জুন: ধলাই জেলার গন্ডাছড়া মহকুমা হাসপাতালের শৌচাগার, প্রস্রাবাগার ও স্নানাগারের বেহাল অবস্থাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top