News Flash

  • Home
  • খেলা
  • হেরে বিদায়, আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রিকেটে স্বপ্ন অধরা ত্রিপুরা ভার্সিটির
Image

হেরে বিদায়, আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রিকেটে স্বপ্ন অধরা ত্রিপুরা ভার্সিটির

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ।। অবশেষে থেমে গেলো বিজয় রথ। হারলো ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। পূর্বাঞ্চলীয় বিশ্ব বিদ্যালয়ের বিরুদ্ধে। ৬ উইকেটে। ওড়িশার ভুবনেশ্বরে অনুষ্ঠিত পূর্বাঞ্চলীয আন্ত;‌ বিশ্ব বিদ্যালয় ক্রিকেটে। কিট বিশ্ব বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা বিশ্ববিদ্যা প্রথমে ব্যাট করতে নেমে ১০০ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে হৃতুরাজ ঘোষ রায় ১৯ বল খেলে ৩০,বাবুল দে ৩৬ বল খেলে  টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬ এবং তন্ময় দাস ৪৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৬ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। পূর্বাঞ্চলীয় বিশ্ব বিদ্যালয়ের পক্ষে দিব্য প্রকাশ (‌৬/‌১২)‌ এবং সৌরভ শ্রীবাস্তব (‌২/‌৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে ১৭.‌৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পূর্বাঞ্চলীয় বিশ্ববিদ্যালয়। দলের পক্ষে অনুজ সিং পারিহার ২২ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ২৯, রবি সিং ২৩ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৭‌ , সৌরভ ত্রিপাঠী ২২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২১ এবং অভিষেক কৌশল ২৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন। ত্রিপুরার পক্ষে সন্দীপ সরকার (‌২/‌২০) সফল বোলার। প্রসঙ্গত;‌ ইতিমধ্যেই ত্রিপুরা বিশ্ববিদ্যালয় মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে।‌‌

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top