News Flash

  • Home
  • খেলা
  • সুপার ডিভিশন : সম্রাট, ভিকির দাপটে শতদলের আবারও কসমোপলিটন জয়
Image

সুপার ডিভিশন : সম্রাট, ভিকির দাপটে শতদলের আবারও কসমোপলিটন জয়

শতদল:- ২৯৯/৬(৫০)

কসমোপলিটন:- ২৩৮/১০ (৪২)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ।। ভিকির সঙ্গে আজ সম্রাটের আস্ফালন। পাশে রয়েছে অরিন্দমও। ত্রয়ীর দুর্দান্ত পারফরম্যান্সে কসমোপলিটনকে আবারও হারালো শতদল সংঘ। তাও ফিরতি লীগের প্রথম ম্যাচে কসমোপলিটনকে ৬১ রানে হারিয়ে। এই জয় মূলতঃ শতদল সংঘকে সুপারে টিকে থাকার ব্যাপারে অনেকটা নিশ্চিত করে নিয়েছে। খেলা ছিল মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে। সকালে ম্যাচ শুরুতে টস জিতে শতদল সংঘ প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সম্রাট সিংহের ৯৫ রান এবং অরিন্দম বর্মনের ৬৬ রান যথেষ্ট উল্লেখযোগ্য। এছাড়া, সাধব খানের অপরাজিত ৬৪ রানও উল্লেখ করার মতো। সম্রাট ১০৪ গোল খেলে আটটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৯৫ রান পায়। অরিন্দম ঝড়ো ব্যাট চালিয়ে ৬৫ বল খেলে দুটি বাউন্ডারি ও সাতটি ওভার বাউন্ডারি মেরে ৬৬ রান সংগ্রহ করে। সাধবও চমৎকারভাবে ৩১ বল খেলে দুটি বাউন্ডারি এবং ৮টি ওভার বাউন্ডারি মেরে ৬৪ রান সংগ্রহ করে অপরাজিত থাকে। কসমোপলিটনের দেবপ্রসাদ সিংহ ৫৫ রানে তিনটি উইকেট পেয়েছে। এছাড়া, পল্লব দাস দুটি এবং সৌরভ দাস একটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে কসমোপলিটনের ব্যাটিং স্বস্তিদায়ক হলেও শেষ পর্যন্ত ৪২ ওভার খেলে ২৩৮ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়‌। দলের পক্ষে অভিষেক শর্মা দুর্দান্ত খেলে ৭৯ রান, শায়ন্তন দেববর্মা ৩৬ রান এবং দেবপ্রসাদ সিংহ ৩৫ রান সংগ্রহ করলেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা হয়নি। শতদলের ভিকি সাহা ৫১ রানে ৬টি উইকেট দখল করে দুর্দান্ত সাফল্যের স্বীকৃতি হিসেবে আজও প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব পেয়েছে। ‌ এছাড়া, সাধব খান দুটি এবং বিজয় রায় ও সৌরভ দাস একটি করে উইকেট পেয়েছে।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top