News Flash

  • Home
  • খেলা
  • হার্ভের অনুশীলন কর্মসূচি শুরু আজ
Image

হার্ভের অনুশীলন কর্মসূচি শুরু আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ।। লক্ষ্য মরশুমে ভালো খেলা। পাশাপাশি জুনিয়র ক্রিকেটারদের তুলে ধরা। সেই লক্ষ্যকে সামনে রেখেই আগামীকাল থেকে অনুশীলন শুরু করতে চলেছে হার্ভে ক্লাব। আগামীকাল থেকে প্রগতি বিদ্যাভবন মাঠে অনুশীলন শুরু করবে ক্রিকেটাররা। প্রগতি প্লে সেন্টারের জুনিয়র এবং সিনিয়র ক্রিকেটারদের নিয়েই মূলতঃ এবছর দল গড়া হয়েছে। কোচ নয়নমনি অক্লান্ত পরিশ্রম করে সাজিয়েছেন দলকে। আপাতত দলে রয়েছে ১৪ জন ক্রিকেটার। ভিন রাজ্য থেকে আসতে পারেন ৩ জন ক্রিকেটার। এছাড়া স্কুল স্তরেরও রয়েছে ক্রিকেটার। ১৯ মার্চ তপন মেমোরিয়াল নকআউট ক্রিকেটে হার্ভে ক্লাবের প্রতিপক্ষ চলমান সঙ্ঘ। দলের হয়ে যে সকল ক্রিকটাররা খেলবেন:‌ অর্কজিৎ দাস, তথাগত চক্রবর্তী, সলিল দেববর্মা, বিজয় বিশ্বাস, পামির দেবনাথ, স্পর্শ মিত্র, আকাশ আচার্য, সম্রাট দাস, প্রতীক দেববর্মা, শ্রীনিবাস দাস, সুরজ সরকার,  বিক্রম দেবনাথ, রূপম চৌধুরি।

Releated Posts

একমাত্র টেস্ট: রাহুল-গিলের শতরান, আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম দিনেই ভারতের দাপট ৩৬৮/৩

নিউ চণ্ডীগড়, ৬ জুন (আইএএনএস): ওপেনার কেএল রাহুল এবং অধিনায়ক শুভমান গিল-এর দুর্দান্ত শতরান, পাশাপাশি বি. সাই সুধারসান-এর…

ByByNews Desk Jun 6, 2026

ভারতীয় দলে সুযোগ পেয়ে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী, অভিনন্দন জানালেন বিহার ক্রিকেট সংস্থার সভাপতি

পাটনা, ৬ জুন (আইএএনএস): ভারতীয় দলে নির্বাচিত হওয়ায় তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী-কে অভিনন্দন জানিয়েছেন বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের (বিসিএ)…

ByByNews Desk Jun 6, 2026

আইপিএল থেকে টেস্ট ক্রিকেটে মানিয়ে নেওয়া এখন অভ্যাসে পরিণত হয়েছে: প্রসিধ কৃষ্ণ

নিউ চণ্ডীগড়, ৬ জুন (আইএএনএস): আইপিএলের দ্রুতগতির ক্রিকেট থেকে টেস্টের ধৈর্য ও শৃঙ্খলার ক্রিকেটে ফেরার চ্যালেঞ্জ এখন আর…

ByByNews Desk Jun 6, 2026

নরওয়ে চেসে ঐতিহাসিক জয়, প্রজ্ঞানানন্দকে ‘নির্ভীক’ বলে প্রশংসায় ভাসালেন গৌতম আদানি

নয়াদিল্লি, ৬ জুন (আইএএনএস): নরওয়ে চেস টুর্নামেন্ট জিতে ইতিহাস গড়েছেন ভারতের তরুণ গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানানন্দ। এই কৃতিত্বের পর…

ByByNews Desk Jun 6, 2026
Scroll to Top