News Flash

  • Home
  • দেশ
  • দৈনিক সংক্রমণ ৩০০-র ঊর্ধ্বেই! ভারতে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ২,৭৯১, থামল মৃত্যু
Image

দৈনিক সংক্রমণ ৩০০-র ঊর্ধ্বেই! ভারতে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ২,৭৯১, থামল মৃত্যু

নয়াদিল্লি, ৫ মার্চ (হি.স.): ভারতে কোভিডের দৈনিক সংক্রমণ বেড়েই চলেছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও। শনিবার সারাদিনে ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩২৪ জন। এই সময়ে মৃত্যু হয়নি কারও। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩২৪ জন, দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে ৪,৪৬,৮৭,৮২০-তে পৌঁছেছে। রবিবার সকাল আটটা পর্যন্ত মৃতের সংখ্যা ৫,৩০,৭৭৫ (১.১৯ শতাংশ)। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ২,৭৯১-এ পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,৫৪,২৫৪ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৮০ শতাংশ। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ০৬ হাজার ৭২৫ জন প্রাপক, মোট টিকা প্রাপকের সংখ্যা ২২০,৬৪,২২,২০৯। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৪ মার্চ সারা দিনে ভারতে ৯৩,৩২৬ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Releated Posts

মার্কিন-ইরান আলোচনায় দ্রুত অগ্রগতির আশা ভারতের, সংঘাত প্রশমনে কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিত জয়শঙ্করের

হেলসিঙ্কি, ১২ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় দ্রুত ইতিবাচক অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

কেইএম হাসপাতাল ডা. সেজল পাওয়ারের বিতর্কিত মন্তব্যে তদন্ত শুরু করেছে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা

মুম্বই, ১২ জুন (আইএএনএস): মুম্বইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল (কেইএম) হাসপাতাল তাদের চূড়ান্ত বর্ষের এমবিবিএস ছাত্রী ডা. সেজল পাওয়ারের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

তৃণমূলে ক্রমবর্ধমান সংকটের মাঝে সৌগত রায়ের কটাক্ষ: ‘যা হচ্ছে তা অনৈতিক ও অশোভন’

কলকাতা, ১২ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও রাজনৈতিক অনিশ্চয়তার আবহে দলের সাংসদ সৌগত রায় শুক্রবার কড়া…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পরিকাঠামো উন্নয়নে পিছিয়ে থাকা ভারত আজ বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির একটি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : একসময় পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে থাকা ভারত বর্তমানে বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির অন্যতম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top