News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফুলবাড়িকান্দিতে দুষৃকতিদের আক্রমণে গুরুতর আহত দুই বিজেপি কর্মী
Image

ফুলবাড়িকান্দিতে দুষৃকতিদের আক্রমণে গুরুতর আহত দুই বিজেপি কর্মী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েত এলাকায় গতকাল রাতে দুষৃকতীদের আক্রমণে গুরুতর আহত দুই বিজেপি কর্মী৷ উল্লেখ্য ২০২৩ বিধানসভা নির্বাচনে রাজ্যে পুনরায় বিজেপি সরকার গড়তে চলেছে৷ তারই সুবাদে আনন্দ উল্লাসে মেতে উঠেন বিজেপি দলের কর্মী সমর্থকরা৷ সংবাদে প্রকাশ গতকাল রাতে ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা সুফান মিয়ার বাড়িতে বাজি পটকা ফাটিয়া আনন্দ উপভোগ করতে গিয়েছিলেন৷ অভিযোগ তখনোই একদল দুষৃকতীরা এসে মারপিট চালায়৷ তাতে সোফান মিয়া এবং উনার ভাই অলি মিয়ার উপরে হামলা চালায় এবং তাতে তারা গুরুতরভাবে আহত হয়৷ অলি মিয়া এবং সুফান মিয়া  আহত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়তে এলাকার জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়৷  এব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে স্থানীয়রা খবর পাঠায় কৈলাশহর থানায় ঘটনাস্থলে ছুটে যায় কৈলাশহর থানার পুলিশ৷ সেখানে গিয়ে গুরুতর আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাসহর উনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসে৷ বর্তমানে আহতরা জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷

Releated Posts

তিন নাবালিকা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব স্থানীয়রা

ধর্মনগর, ১৯ আগস্ট: ধর্মনগর মহকুমার বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে কথিতভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByReshmi Debnath Aug 19, 2026

স্বচ্ছতার সঙ্গেই মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: সমাজে প্রবীণ নাগরিকরা সত্যনিষ্ঠ অভিজ্ঞতা, ঐতিহ্য ও মূল্যবোধের জীবন্ত ধারক। তাঁদের দীর্ঘ জীবনের…

ByByReshmi Debnath Aug 19, 2026

রাস্তার অভাবে রোগী কাঁধে করে বহনের অভিযোগ, মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে পরিদর্শনে প্রতিনিধি দল

জোলাইবাড়ি, ১৯ আগস্ট: দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের শ্রীকান্তবাড়ি এডিসি…

ByByReshmi Debnath Aug 19, 2026

বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর যুবক নিখোঁজ, চারদিনেও মেলেনি সন্ধান

কমলপুর, ১৯ আগস্ট: বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর চারদিন ধরে নিখোঁজ এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগে রয়েছে…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top