News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ত্রিপুরা : নেতা নির্বাচনে আগামীকাল বিজেপি পরিষদীয় দলের বৈঠক
Image

ত্রিপুরা : নেতা নির্বাচনে আগামীকাল বিজেপি পরিষদীয় দলের বৈঠক

আগরতলা, ৪ মার্চ (হি. স.) : ত্রিপুরায় নতুন সরকার গঠনের লক্ষ্যে আগামীকাল রবিবার বিজেপির পরিষদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে বিধানসভার নেতা নির্বাচিত হবেন। সম্ভবত, আগামীকালই রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি পেশ করবে বিজেপি। 

২ মার্চ ত্রিপুরা বিধানসভার ফলাফল ঘোষিত হয়েছে। বিজেপি একা ৩২টি আসনে জয়ী হয়েছে। শরিক দল আইপিএফটির একটি আসন মিলিয়ে মোট ৩৩টি আসন নিয়ে ক্ষমতায় ফিরেছে বিজেপি জোট। প্রথা মেনে ফলাফল ঘোষণার পরদিনই মুখ্যমন্ত্রী পদে পদত্যাগ করেছেন ডা: মানিক সাহা। আগামীকাল বিধায়কদের বৈঠকে মুখ্যমন্ত্রীর নামে সিলমোহর পরবে। 

ওই বৈঠককে ঘিরে ইতিমধ্যে অসমের মুখ্যমন্ত্রী তথা নেডার আহবায়ক ড. হিমন্ত বিশ্ব শর্মা ত্রিপুরায় এসেছেন। আগামীকালের বৈঠকে তিনিও উপস্থিত থাকবেন। সকাল দশটা থেকে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। সম্ভবত, বৈঠক শেষে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি পেশ করবে বিজেপি। 

বিজেপি সুত্রে খবর, ডা: মানিক সাহা পুণরায় মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেতে চলেছেন। কারণ, নির্বাচনী প্রচারে অংশ নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব আগেই ঘোষণা দিয়ে রেখেছেন, ত্রিপুরায় পুণরায় মোদী-মানিক সাহার সরকার হচ্ছে। ফলে, নেতা পরিবর্তনের কোন সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে না। 

বিজেপি সুত্রে খবর, আগামী ৮ মার্চ আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। তাতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা সহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী ও নেতৃত্বরা উপস্থিত থাকবেন।

Releated Posts

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top