News Flash

  • Home
  • দেশ
  • রাহুল গান্ধী দেশের বদনাম করতে ব্যস্ত: বিজেপি
Image

রাহুল গান্ধী দেশের বদনাম করতে ব্যস্ত: বিজেপি

নয়াদিল্লি, ৪ মার্চ (হি.স.) : কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের মানহানি করছেন বলে অভিযোগ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র শনিবার দলের সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, রাহুল গান্ধী অতীতে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে দেশকে অপমান করার চেষ্টা করেছিলেন এমনটা পাকিস্তানও করে না।

সম্বিত বলেন, বর্তমানে দেশে জি-২০ চলছে। এখানে শীর্ষ ২০টি দেশের প্রতিনিধিরা ভারতের প্রশংসা করছেন কিন্তু এটা দুঃখজনক যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিদেশে গিয়ে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন।
আজ ভারত জি-২০-এর সভাপতিত্ব করছে, পুরো বিশ্ব প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বকে স্বীকার করছে। অন্যদিকে দেশের প্রধান বিরোধী দলের নেতা রাহুল গান্ধী বিদেশে গিয়ে বলছেন ভারত ধ্বংস, এখানে গণতন্ত্র নেই।

সম্বিত বলেন, রাহুল গান্ধী বিদেশে গিয়ে বলছেন যে আমরা বিরোধী দলের নেতা, আমাদের কথা বলতে দেওয়া হচ্ছে না। তাঁর ফোন নাকি ট্যাপ করা হয়েছিল। কিন্তু পেগাসাস মামলার তদন্তের জন্য মোবাইল চাওয়া হলে রাহুল গান্ধী তিনি ফোন দেননি। যদিও তাঁর দল নিজেই স্বীকার করেছিল যে ইউপিএ-২-তে ৯ হাজার ফোন ট্যাপ হয়েছিল।

Releated Posts

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top