News Flash

  • Home
  • দেশ
  • ডোমকলে রান্নাঘরের উনুন থেকে ভয়াবহ আগুন, চারটি ঘর পুড়ে ছাই
Image

ডোমকলে রান্নাঘরের উনুন থেকে ভয়াবহ আগুন, চারটি ঘর পুড়ে ছাই

ডোমকল, ৪ মার্চ (হি. স.): মুর্শিদাবাদের ডোমকলের বর্তনাবাদ এলাকায় রান্নাঘরের উনুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি ঘর পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রান্নার সময় গাফিলতির কারণে আগুন লেগেছে। স্থানীয় বাসিন্দা আব্দুস সামাদ বিশ্বাস জানান, ওই গৃহবধূ নওসাদ মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে খাবার রান্না করছিলেন। একইসঙ্গে অবহেলার কারণে পাটে আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। আগুন লাগার পর বাড়ির মহিলাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন। তারা নলকূপ ও বাড়ির ট্যাঙ্কের পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেও কাজ হয়নি। এদিকে ডোমকল থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এই অগ্নিকাণ্ডে মোট চারটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। দুটি বাড়ির ছাদ পড়ে গেছে। আগুনে নওসাদ মন্ডল, এজাদুল শেখ, আবদুস সালাম ও আলাউদ্দিন শেখের বাড়িসহ যাবতীয় মালামাল, নগদ টাকা, জমির কাগজপত্র, পরিচয়পত্র পুড়ে গেছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তৃণমূলের ডোমকল ব্লক সহ-সভাপতি সালামতুল্লাহ শেখ। ক্ষতিগ্রস্তদের ব্যক্তিগতভাবে সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি। ঘটনার জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করে তৃণমূল নেতা বলেন, গ্যাসের দাম বৃদ্ধির কারণেই এমনটা হচ্ছে। দাম বাড়ায় গ্যাস সিলিন্ডার কিনতে পারছেন না সাধারণ মানুষ। পাট বা পাতা দিয়ে রান্না করতে গিয়ে এমন দুর্ঘটনা ঘটছে।

Releated Posts

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top