News Flash

  • Home
  • দেশ
  • চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে নিহত ৫
Image

চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে নিহত ৫

চট্টগ্রাম, ৪ মার্চ (হি.স.) : চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন গ্যাস তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে পাঁচজন প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম হয়েছেন আরও অন্তত ৩৫ জন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে প্রশাসনের আশঙ্কা।

দমকল সূত্রে জানা গিয়েছে, আজ শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকায় ‘সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেড’ নামে একটি অক্সিজেন তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে আশেপাশের দুই বর্গ কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। খবর পেয়ে কুমিরা দমকল কেন্দ্র থেকে বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি হতাহতদের উদ্ধারের চেষ্টা চালান। পাঁচজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। ৩৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। তবে বিড়ি কিংবা সিগারেটের আগুন থেকে ওই বিস্ফোরণ ঘটতে পারে বলে অনুমান করছেন দমকল আধিকারিকরা।

Releated Posts

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top