News Flash

  • Home
  • দেশ
  • গুজরাটের আমরেলিতে ভেঙে পড়ল নির্মাণাধীন সেতু
Image

গুজরাটের আমরেলিতে ভেঙে পড়ল নির্মাণাধীন সেতু

আমরেলি (গুজরাট), ৩ মার্চ (হি.স.) : গুজরাটের আমরেলির রাজুলার ভাবনগর-সোমনাথ জাতীয় সড়কের দাতারদির কাছে একটি নির্মাণাধীন সেতু ভেঙে পড়ে। এর ধ্বংসাবশেষ রাতারাতি সরিয়ে ফেলা হয়। সেতুর ধসে পড়া অংশের ভিডিও ফুটেজ ভাইরাল হওয়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে।

কংগ্রেস বিধায়ক অমিত চাভদা বিষয়টিকে গুরুতর আখ্যা দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেন, এর আগেও আনন্দ জেলায় সেতুটি চালু হওয়ার আগেই ভেঙে পড়েছিল। মরবিতেও ঝুলন্ত সেতু দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে মানুষ। রাজ্য সরকার ও জেলা প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। বর্তমানে সেতুটি ধসে দুই পাশের রাস্তা বন্ধ হয়ে গেছে।

Releated Posts

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026

নীতীশ কুমার মুখ্যমন্ত্রী থাকলে বাঁকিপুরে বিজেপি হারত না, দাবি জেডিইউ বিধায়ক অনন্ত সিংহের

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপির পরাজয়ের জন্য নেতৃত্ব পরিবর্তনকেই দায়ী করলেন জনতা দল (ইউনাইটেড)-এর…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top