News Flash

  • Home
  • খেলা
  • ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেটে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় মূলপর্বে
Image

ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেটে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় মূলপর্বে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ।। প্রায় ১০ বছর পর। মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করলো ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। পূর্বাঞ্চলীয় আন্ত:‌ বিশ্ব বিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স করে মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করলো অভিজিৎ দেববর্মার দল। এবছর দিল্লিতে হবে মূলপর্বের খেলা। মূলপর্বের ছাড়পত্র পেলেও এখন পূর্বাঞ্চলের সেরা হওয়ার লক্ষ্যে লড়াই করছেন ত্রিপুরার ক্রিকেটাররা। ৫ মার্চ ত্রিপুরার পরের ম্যাচ।ভুবনেশ্বরের কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকিনোলজি অর্থাৎ কিট বিশ্ববিশ্বালয়ে হচ্ছে পূর্বাঞ্চলীয় আন্ত:‌ বিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা। শুক্রবার কিটবিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ৭৩ রানে পরাজিত করে বি এইচ ইউ বিশ্ববিদ্যালয়কে। এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ১৬১ রান করে। ত্রিপুরার পক্ষে তন্ময় দাস ২৭ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪০, ঋতুরাজ ঘোষ রায় ১৭ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১,সাহিল সুলতান ২২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১, সন্দীপ সরকার ১৪ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮, শুভম সূত্রধর ২৭ বল খেলে ১৬ টি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং বাবুল দে ১৩ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। বি এইত ইউ-‌র পক্ষে নীলত পতেন্দ্র প্রতাপ (‌৩/‌৩৪), যশোবর্ধন সিং (‌২/‌২৮) এবং দীপক কুমার প্যাটেল (‌২/‌৩৩) সফল বোলার।জবাবে খেলতে নেমে বিপীন শর্মা (‌৪/‌১৩) এবং সন্দীপ সরকারের (‌৩/‌৩৭) দুরন্ত বোলিংয়ে বি এইত ইউ দল মাত্র ৮৮ রান করতে সক্ষম হয়।‌‌‌‌‌দলের পক্ষে রামকরণ যাদব ২৮ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬ এবং মৃগাঙ্ক শেখর পাঠক ১৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। ত্রিপুরা দলের দুরন্ত পারফরম্যান্সে খুশি কোচ ফারুখ হুসেন এবং দলনায়ক অভিজিৎ দেববর্মা। দলের ওই পারফরম্যান্স জাতীয় আসরেও বজায় থাকবে বিশ্বাস করেন দলীয় কোচ।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top