News Flash

  • Home
  • খেলা
  • ফিরতি লীগে ঘুরে দাঁড়াতে চাইছে পিছিয়ে থাকা ৩ দল
Image

ফিরতি লীগে ঘুরে দাঁড়াতে চাইছে পিছিয়ে থাকা ৩ দল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ।। প্রথম লীগে হেরে পিছিয়ে পড়া দলগুলো ফিরতি লীগে ঘুরে দাঁড়াতে চাইছে। আজ বিরতির দিনে খেলোয়াড়রা সাধারণ প্র্যাকটিস করেছে। তবে জোর প্রস্তুতি করার জন্য আগামীকালও মাঠে নামবে। ফিরতি লীগ শুরু হচ্ছে ৫ মার্চ থেকে। আজ কোন দলই তেমন মাঠে নামেনি। আগামীকাল অবশ্যই জোর অনুশীলন করবে বলে খবর রয়েছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন ক্রিকেটের ফিরতি লীগের খেলা ৫ মার্চ থেকে শুরু হচ্ছে। প্রথম লীগের শেষে স্ফুলিঙ্গ পাঁচ ম্যাচের পাঁচটিতেই জয়ী হয়েছে। এর সুবাদে ২০ পয়েন্ট পেয়ে আপাতত তালিকার শীর্ষে রয়েছে। দ্বিতীয় শীর্ষে ইউনাইটেড ফ্রেন্ডস পাঁচ ম্যাচের চারটিতে জয়ী হয়ে ১৬ পয়েন্ট পেয়ে‌। শতদল সংঘ জয়নগর ক্রিকেট ক্লাব এবং সংহতি ক্লাবের পয়েন্ট পাঁচ ম্যাচের শেষের সমসংখ্যক ৮ হলেও রানের গড়ের নিরিখে শতদল তৃতীয়, জে এস সি চতুর্থ এবং সংহতি রয়েছে পঞ্চম স্থানে। ৫ মার্চ নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে স্ফুলিঙ্গ খেলবে ইউনাইটেড ফ্রেন্ডসের বিরুদ্ধে। এমবিবি স্টেডিয়ামে জে সি সি লড়বে সংহতির বিরুদ্ধে। মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে শতদল সংঘ ও কসমোপলিটন ক্লাব পরস্পরের মুখোমুখি হবে।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top