News Flash

  • Home
  • দিনের খবর
  • সত্যব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে শোক নরেন্দ্র মোদীর
Image

সত্যব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে শোক নরেন্দ্র মোদীর

কলকাতা, ৩ মার্চ (হি. স.) : সত্যব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, “প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সত্যব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে আমি শোকাহত। পশ্চিমবঙ্গে বিজেপি গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি তাঁর আইনগত দক্ষতার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক দক্ষতার জন্য সম্মানিত ছিলেন। তাঁর পরিবারের প্রতি সমবেদনা। ওম শান্তি।“

প্রসঙ্গত, শুক্রবার সকালে কলকাতার সানি পার্কের বাড়িতে প্রয়াত হন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যব্রত মুখোপাধ্যায়। তিনি রাজ্য বিজেপির সভাপতিও হয়েছিলেন। তবে রাজনৈতিক মহলে জলুবাবু নামেই পরিচিত ছিলেন তিনি। বয়স হয়েছিল ৯০ বছর।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top