News Flash

  • Home
  • দেশ
  • আমার ফোনেও পেগাসাস ছিল, ভারতীয় গণতন্ত্র আক্রমণের মুখে : কেমব্রিজ বক্তৃতায় রাহুল গান্ধী
Image

আমার ফোনেও পেগাসাস ছিল, ভারতীয় গণতন্ত্র আক্রমণের মুখে : কেমব্রিজ বক্তৃতায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৩ মার্চ (হি.স.): লন্ডনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ পড়ুয়াদের সামনে বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, “বিপুল সংখ্যক রাজনৈতিক নেতাদের ফোনে পেগাসাস রয়েছে। আমার নিজের ফোনেও পেগাসাস ছিল। আমাকে গোয়েন্দাদের পক্ষ থেকে বলা হয়, দয়া করে আপনি ফোনে যা বলছেন সে বিষয়ে সতর্ক থাকুন, কারণ আমরা সব রেকর্ড করছি।” রাহুলের মতে, ভারতীয় গণতন্ত্র আক্রমণের মুখে।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে রাহুল গান্ধীর বক্তৃতার ভিডিও-র ইউটিউব লিঙ্ক শেয়ার করেছেন কংগ্রেস নেতা ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রাক্তন উপদেষ্টা স্যাম পিত্রোদা। কংগ্রেস নেতা রাহুল গান্ধী কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ পড়ুয়াদের সামনে বক্তব্য রাখার বলেছেন, ক্রমাগত চাপ রয়েছে, যা আমরা অনুভব করি। বিরোধীদের বিরুদ্ধে মামলা হয়। ফৌজদারি মামলার অধীনে থাকা উচিত নয়, তা সত্ত্বেও আমার বিরুদ্ধে অনেকগুলি ফৌজদারি মামলা হয়েছে। রাহুল আরও বলেছেন, বিরোধী দল হিসেবে, যখন সংবাদ মাধ্যম এবং গণতান্ত্রিক স্থাপত্যের উপর এই ধরণের আক্রমণ করা হয় তখন মানুষের সঙ্গে যোগাযোগ করা খুব কঠিন।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top