News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিপিএমের নবনির্বাচিত বিধায়কের রাবার বাগান পুড়িয়ে দিল দুষৃকতিরা
Image

সিপিএমের নবনির্বাচিত বিধায়কের রাবার বাগান পুড়িয়ে দিল দুষৃকতিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ৷৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার সর্বত্র একটি বিক্ষিপ্ত হিংসাত্মক ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে৷  গত ১৬ই ফেব্রুয়ারি হয়েছিল রাজ্য বিধানসভা নির্বাচন৷ ২রা মার্চ ঘোষিত হয়  নির্বাচনের ফলাফল৷ উত্তর জেলার জেলা সদর ধর্মনগর  মহকুমার বীর বিক্রম ইনস্টিটিউশনের  কাউন্টিং হলে অনুষ্ঠিত হয় মহকুমার  ৫৪  কদমতলা কুর্তি বিধান সভা কেন্দ্র, ৫৫ বাগবাসা বিধানসভা কেন্দ্র ,৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্র এবং ৫৭ যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রের ভোট গণনা৷ ভোট গণনা শেষে প্রত্যেক প্রার্থী গননা কেন্দ্র থেকে একে একে বেরিয়ে আসলে দলীয় কর্মী সমর্থকরা প্রার্থীদের নিয়ে আনন্দে উচ্ছসিত হয়ে মিছিল করে যার যার এলাকায় ফেরে৷ ভোট গণনা সম্পন্ন হওয়ার পর থেকে এখনো  পর্যন্ত ধর্মনগর মহকুমার সর্বত্রই ছোটখাটো দুই একটি বিক্ষিপ্ত বিষয় ছাড়া শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে৷ কোথাও তেমন কোন রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপের খবর পাওয়া যায়নি৷ ধর্মনগর শহরের পুরানো মোটর স্ট্যান্ড সংলগ্ণ ত্রিপুরা সমন্বয় কর্মচারী অফিসে বৃহস্পতিবার রাতে কে বা কারা ভাঙচুর চালায়৷ ফলে ত্রিপুরা সমন্বয় কর্মচারী অফিসে আসবাবপত্র নষ্ট হয়৷ এদিকে যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সিপিআইএম দলের প্রার্থী শৈলেন্দ্র চন্দ্র দেবনাথ এর অভিযোগ তিলথৈ পালপাড়াতে তার রাবার বাগানে কে বা কারা গভীর রাতে আগুন লাগিয়ে দেয়৷ ফলে তার  রাবার বাগান সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়৷ রাত ৩ টায় উনার কাছে ফোন আসে৷ সঙ্গে সঙ্গে তিনি ধর্মনগর ফায়ার সার্ভিস অফিসে যোগাযোগ করলে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়৷ এলাকাবাসী এবং দমকল  কর্মীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে৷ এছাড়াও ধর্মনগর মহকুমার সর্বত্রই শান্তি সম্প্রীতি  অক্ষুন্ন রয়েছে৷ সমগ্র মহকুমায় প্রশাসনের কড়া  নজরদারি রয়েছে  ৷

Releated Posts

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

ড. ডি. ওয়াই. পাটিলের প্রয়াণে গভীর শোক প্রকাশ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রয়াত প্রাক্তন রাজ্যপাল ড. ডি. ওয়াই. পাটিলের মৃত্যুতে গভীর শোক…

ByByReshmi Debnath Aug 4, 2026

অন্নদাতাদের সঙ্গে ধানক্ষেতে কৃষিমন্ত্রী, উৎপাদন বৃদ্ধির আহ্বান

আগরতলা, ৪ আগস্ট: কৃষকদের উৎসাহিত করতে মোহনপুরের গজারিয়া গ্রামে আয়োজিত ধান রোপণ কর্মসূচিতে মঙ্গলবার অংশ নিলেন রাজ্যের কৃষিমন্ত্রী…

ByByReshmi Debnath Aug 4, 2026
Scroll to Top