News Flash

  • Home
  • দেশ
  • সত্যব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ জে পি নাড্ডার
Image

সত্যব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ জে পি নাড্ডার

কলকাতা, ৩ মার্চ (হি. স.) : সত্যব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ করলেন ভারতীয় জনতা দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা।

জগৎবাবু শুক্রবার টুইটারে লিখেছেন, “শ্রী সত্যব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত। জুলু বাবু কৃষ্ণনগরের মানুষের একজন প্রকৃত অভিভাবক ছিলেন এবং স্থানীয়দের জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন। দেশ ও দলের জন্য তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি।“

প্রসঙ্গত, পেশায় আইনজীবী ছিলেন সত্যব্রতবাবু। আইনজীবী হিসাবে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন তিনি। রাজ্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন। ২০০৮ সালে ওই পদে বসেছিলেন। ২০০৯ সালে তাঁকে সরিয়ে বিজেপির রাজ্য সভাপতি হয়েছিলেন রাহুল সিংহ। অটলবিহারী বাজপেয়ী সরকারের আমলে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। ২০০০ থেকে ২০০২ সালের জুন পর্যন্ত কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন। ২০০২ সাল থেকে ২০০৩ সালের অক্টোবর পর্যন্ত কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন তিনি।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top