News Flash

  • Home
  • দিনের খবর
  • ঝাড়গ্রামে বনদফতরের গাড়ির উপর হামালা চালাল হাতি
Image

ঝাড়গ্রামে বনদফতরের গাড়ির উপর হামালা চালাল হাতি

ঝাড়গ্রাম, ৩ মার্চ ( হি. স.) : মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌছাতে পারে তার জন্য জঙ্গলের রাস্তায় বনকর্মীরা হাতি তাড়ানোর বিশেষ গাড়ি “ঐরাবত” নিয়ে পাহার দিচ্ছিলেন। সেই সময় হঠাৎ করে একটি হাতি রাস্তায় বেরিয়ে এসে বনদফতরের গাড়িটির উপর হামালা চালায়। শুক্রবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে ঝাড়্গ্রাম জেলার মাণিকপাড়া রেঞ্জের কলসীভাঙ্গা এলাকায়।

জানা গিয়েছে এদিন দুপুরে কলসীভাঙ্গার জঙ্গল এলাকায় বনদফতরের হাতি তাড়ানোর বিশেষ গাড়ী ঐরাবত নিয়ে পাহারা দিচ্ছিলেন। সেই সময় হঠাৎ করে একটি হাতি গাড়িটিকে তাড়া করে এগিয়ে আসে। বনদফতর সুত্রে জানা গিয়েছে গাড়ীটিকে ভাঙ্গার চেষ্টা করে হাতিটি। তবে হাতিটি সেভাবে গাড়ীটির ক্ষতি করতে পারেনি বলে জানা গিয়েছে বনদফতর সুত্রে। এই ঘটনার পর বনদফতরের পক্ষ থেকে এলাকার মানুষজনকে মাইকিং করে সচেতন করেন। যাতে হাতিটিকে কোনো ভাবে উত্ত্যক্ত না করে তার জন্য আবেদন করেন বনকর্মীরা। এদিকে ভর দুপুরে হাতি রাস্তায় বেরিয়ে এসে আক্রমণ চালানোর পর ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। বাসিন্দারা হাতিটিকে দ্রুত এলাকা থেকে তাড়ানোর দাবি করেন। উল্লেখ্য মাধ্যমিকের প্রথম দিন পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় শিলিগুড়ি এলাকায় হাতির তান্ডবে মৃত্যু হয় এক পরীক্ষার্থীর। সেই ঘটনার পর থেকে জঙ্গলমহলের মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে জঙ্গলের রাস্তা দিয়ে যাতে নিরাপদে যাতায়াত করতে পারে তার জন্য পাহারা দেন বনকর্মীরা। বনদফতর জানিয়েছে ওই এলাকায় একটি হাতি রয়েছে। বনদফতরের কর্মীরা হাতিটিকে মণিটারিং করছেন। এবিষয়ে বনদফতর। এবিষয়ে ঝাড়্গ্রামের ডিএফও শেক ফরিদ বলেন, ” হাতিটি জঙ্গল থেকে বেরিয়ে এসে গাড়ীটির উপর হামলা চালায়। গাড়ির সামনে কাঁচটি ক্ষতি হয়েছে।”

Releated Posts

কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…

ByByNews Desk Jun 20, 2026

গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…

ByByNews Desk Jun 20, 2026

মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত

জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…

ByByNews Desk Jun 20, 2026

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top