News Flash

  • Home
  • খেলা
  • কৈলাশহরে ক্রিকেট টুর্নামেন্ট শুরু ৮ ই
Image

কৈলাশহরে ক্রিকেট টুর্নামেন্ট শুরু ৮ ই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ।। প্রতি বছরের ন্যায় এবছরও কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং ব্যবস্থাপনায় শুরু হতে যাচ্ছে বিভিন্ন স্তরের ক্রিকেট টুর্নামেন্ট। ৮ মার্চ থেকে শুরু হতে যাচ্ছ অনূর্ধ্ব-১৫ স্থানীয় ক্রিকেট টুর্নামেন্ট। চল্লিশ ওভারের খেলা হবে। শহরের আর.কে.আই স্কুল মাঠে এই ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে। একইসাথে ৯ মার্চ থেকে বাসব স্মৃতি সিনিয়র মিট শুরু হবে। সিনিয়র মিটটি লিগ ভিত্তিক হবে এবং পঞ্চাশ ওভার করে খেলা। সিনিয়র মিটটি শহরের কলেজ মাঠে অনুস্টিত হবে। এই ক্রিকেট টুর্নামেন্টকে সার্থক করার জন্য গোটা কৈলাসহর মহকুমায় কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশন উদ্যোগে চলছে জোর প্রচার। এই দুই ক্রিকেট টুর্নামেন্টের জন্য শহরের দুই মাঠকে সাজিয়ে তোলা হচ্ছে। আসরে অংশ নেওয়া সবকটি দল জোড় প্রস্তুতি শুরু করে দিয়েছে। অনূর্ধ্ব-১৫ ক্রিকেট টুর্নামেন্টে ছয়টি দল অংশ গ্রহণ করবে:লার্নার কোচিং সেন্টার,পাইতুরবাজার প্লে সেন্টার, সাচাক ক্লাব, টিলাবাজার প্লে সেন্টার, অগ্রদূত ক্লাব এবং নবজাগ্রত ক্লাব।

অপরদিকে বাসব স্মৃতি সিনিয়র মিট ক্রিকেট টুর্নামেন্টে নয়টি দল অংশ গ্রহণ করবে: লার্নার কোচিং সেন্টার,পাইতুরবাজার প্লে সেন্টার, সাচাক ক্লাব, টিলাবাজার প্লে সেন্টার, অগ্রদূত ক্লাব, নবজাগ্রত ক্লাব, নবজাগরণ প্লে সেন্টার, আপনজন ক্লাব এবং কুবঝার যুব সংঘ।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top