News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে বিজেপি কর্মীকে মারধর, অভিযোগ সিপিএমের দিকে
Image

বিশালগড়ে বিজেপি কর্মীকে মারধর, অভিযোগ সিপিএমের দিকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ৷৷ বিশালগড়ের চকবাজার এলাকায় বিজেপি কর্মী কার্তিক দেবনাথকে বাড়ি যাওয়ার পথে রাস্তায় আটক করে বেধড়ক মারধর করেছে বিরোধীদল সিপিএমের কতিপয় দুষৃকতিকারী৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷  ফলাফল ঘোষনার রাতে বিশালগড় বিধানসভা কেন্দ্রের নবীনগর চকবাজার এলাকায় বিজেপি কর্মী কার্তিক দেবনাথকে বাড়ি যাওয়ার পথে রাস্তায় বেধড়কভাবে মারধর করে  সিপিএমের দূসৃকতিরা৷  এমনই অভিযোগ পরিবারের লোকজনদের৷ কার্তিকের হাত ও পেটে দা দিয়ে কোপ বসিয়ে দেয়৷ তার অবস্থা খুবই আশঙ্কাজনক৷ তাকে বিশালগড় হাসপাতালে নিয়ে আসলে ছুটে যান বিজেপির জয়ী প্রার্থী সুশান্ত দেব৷ তিনি ঘটনার নিন্দা জানান৷ অন্যদিকে, এলাকাবাসীরা অভিযোগ করেন পুলিশ গিয়ে উল্টো আক্রান্তদের উপরই লাঠি ধরে৷ কার্তিকের কোলের শিশুর উপর পর্যন্ত পুলিশের লাঠির আঘাত লাগে৷

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top