News Flash

  • Home
  • দেশ
  • শিশু মৃত্যুর প্রতিবাদে বিসি রায় হাসপাতালের সামনে বিজেপির প্রতিবাদ
Image

শিশু মৃত্যুর প্রতিবাদে বিসি রায় হাসপাতালের সামনে বিজেপির প্রতিবাদ

কলকাতা, ৩ মার্চ (হি. স.) : শিশুর মৃত্যু ঘিরে শুক্রবারও উত্তপ্ত বিসি রায় হাসপাতাল। চিকিৎসায় গাফিলতির অভিযোগে পরিজনরা বিক্ষোভ দেখায়।

শুক্রবার সকাল আটটা নাগাদ দশ মাসের এক শিশু কন্যার মৃত্যু হয় হাসপাতালে। পরিবারের লোকজন দাবি করছেন, বারাসতের ওই শিশু কন্যা দুই সপ্তাহ আগে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। শিশুর ফুসফুসের সংক্রমণও ছিল বলে পরিবারের দাবি। মৃত শিশুর পরিবারের লোকেরা এ নিয়ে বিক্ষোভ দেখান। তাঁরা দাবি করছেন, এদিন সকালে চিকিৎসকেরা জানিয়েছেন অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত ছিল শিশুটি। কিন্তু এতদিন এই বিষয়টি চিকিৎসকরা শনাক্ত করতে পারেননি বলে দাবি পরিবারের। সূত্রের খবর, বিক্ষোভকারীদের মধ্যে বিজেপি-র বেশ কিছু কর্মী সমর্থক ছিলেন। বিষয়টি নিয়ে অবশ্য বি সি রায় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। ফলে শিশুর মৃত্যুর কারণ, অ্যাডিনোই ছিল কি না, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়।

প্রসঙ্গত, অশোকনগরের আড়াই বছরের এক শিশুর মৃত্যুর প্রেক্ষিতে দিন তিন আগে ওই হাসপাতালে বিক্ষোভ দেখিয়েছিল। সর্দি-কাশি-জ্বর নিয়ে ভর্তি হওয়া শিশুটির মৃত্যু হয়েছিল। বাড়ির লোকেরা চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনেছিল।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top