News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাঞ্চনমালায় বিজেপির পার্টি অফিসে ভাঙচুর, আটক দুই
Image

কাঞ্চনমালায় বিজেপির পার্টি অফিসে ভাঙচুর, আটক দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ৷৷ বিধানসভা নির্বাচনের মাধ্যমে রাজ্যের ক্ষমতায় না আসতে পেরে পাগলের মত হয়ে গেছে সিপিআইএম৷ তাই সিপিআইএম দিশেহারা হয়ে অনেক জায়গায় বিজেপি কর্মীদের উপর আক্রমণ সহ বিজেপির দলীয় অফিস ভাঙচুর করতে ব্যস্ত হয়ে পড়েছে সিপিআইএম এর দুষৃকতিকারীরা৷  ঘটনার বিবরণে জানাজায় শুক্রবার বিকেলে সিপিআইএম এর দীর্ঘদিনের বেশ কয়েকজন দুষৃকতিকারি গোলাঘাটি  বিধানসভার কাঞ্চনমালা বাজারে বিজেপির দলীয় অফিসে ভাঙচুর চালায়৷ ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে বিজেপির কর্মী সমর্থকরা এবং বাজার ব্যবসায়ীরা ছুটে আসলে দুষৃকতিকারীরা পালিয়ে গেলেও একজন দুষৃকতিকারীকে আটক করে স্থানীয়রা৷ আটক হওয়া দুষৃকতিকারীর নাম নরোত্তম বৈশ্য, তার বাড়ি সূর্যমনি নগর বিধানসভার ঝরঝরিয়া কেবল চৌমুহনী এলাকায়৷ তাকে আটক করার পর সে জানিয়েছে তার সাথে সিপিআইএমের দীর্ঘদিনের দুষৃকতিকারী ধিমান মজুমদার এবং কাঞ্চনমালা এলাকার মুসলিম পাড়ার কামাল মিয়া ছিল৷ স্থানীয়রা এগিয়ে গেলে ধিমান মজুমদার তার টি আর ০১ টি ৪৫২৯ নম্বরের বাইক ফেলে দিয়ে কামাল মিয়া সহ পালিয়ে যায়৷ ধিমান মজুমদারের বাইকের একটি ব্যাগ  থেকে দেশি মোদের বোতলও উদ্ধার করেছে স্থানীয়রা৷ পরে স্থানীয়রা আমতলী থানায় এবং কাঞ্চনমালা ডি এ আর ক্যাম্পে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে ধিমান মজুমদারের বাইক এবং দুষৃকতিকারী নরোত্তম বৈশ্যকে গ্রেফতার  করে থানায় নিয়ে যায়৷ এই ঘটনায় তিন দুষৃকতিকারীর নাম ধাম বিয়ে আমতলী থানায় মামলা দায়ের করা হয়েছে বিজেপির পক্ষ থেকে৷ বিজেপি এবং স্থানীয় এলাকাবাসীদের দাবি আইন অনুসারে দুষৃকতিকারীদের কঠোর শাস্তির ব্যবস্থা যেন করা হয়৷

Releated Posts

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

ড. ডি. ওয়াই. পাটিলের প্রয়াণে গভীর শোক প্রকাশ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রয়াত প্রাক্তন রাজ্যপাল ড. ডি. ওয়াই. পাটিলের মৃত্যুতে গভীর শোক…

ByByReshmi Debnath Aug 4, 2026

অন্নদাতাদের সঙ্গে ধানক্ষেতে কৃষিমন্ত্রী, উৎপাদন বৃদ্ধির আহ্বান

আগরতলা, ৪ আগস্ট: কৃষকদের উৎসাহিত করতে মোহনপুরের গজারিয়া গ্রামে আয়োজিত ধান রোপণ কর্মসূচিতে মঙ্গলবার অংশ নিলেন রাজ্যের কৃষিমন্ত্রী…

ByByReshmi Debnath Aug 4, 2026
Scroll to Top