News Flash

  • Home
  • দেশ
  • মুখ্য নির্বাচন কমিশনার ও অন্য কমিশনার পদে নিয়োগে কমিটি গঠন সুপ্রিম কোর্টের
Image

মুখ্য নির্বাচন কমিশনার ও অন্য কমিশনার পদে নিয়োগে কমিটি গঠন সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২ মার্চ (হি.স.) : পছন্দের ব্যক্তিকে নির্বাচন কমিশনারের পদে বসিয়ে রাজনৈতিক সুবিধা শেষ করল দেশের শীর্ষ আদালত। আজ বৃহস্পতিবার এক ঐতিহাসিক রায়ে শীর্ষ আদালতের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ নির্দেশ দিয়েছে, ‘তিন সদস্যের এক উচ্চ পর্যায়ের কমিটি প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি নির্বাচন কমিশনারদের বেছে নেবে। ওই কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী, লোকসভায় বিরোধী দলের নেতা ও দেশের প্রধান বিচারপতি।’ শীর্ষ আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দলের নেতারা এবং সমাজকর্মীরা।

পছন্দের লোক বসিয়ে নির্বাচনে রাজনৈতিক সুবিধার অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠেছিল কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে। বিশেষ করে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পরে গত সাড়ে আট বছরের বেশি সময় ধরে নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপি নেতাদের বিরুদ্ধে আদর্স আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠলেও কমিশন কার্যত নীরব থেকেছে। এমনকী বিজেপিকে রাজনৈতিক সুবিধা দিতে পাইয়ে দিতে ভোটের দিনক্ষণ ঘোষণা নিয়ে সব নিয়ম-নীতি লঙ্ঘন করার অভিযোগ উঠেছে। গত কয়েক বছরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। গত এক দশকে নির্বাচন কমিশন নিজের নিরপেক্ষতা খুঁইয়ে কার্যত বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে বলে অভিযোগ।

Releated Posts

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026

শুভেন্দু অধিকারী সরকারের শিক্ষাদফতর ভাগের সিদ্ধান্তের নেপথ্যে একাধিক লক্ষ্য: বিজেপি সূত্র

কলকাতা, ১১ জুন (আইএএনএস): শুভেন্দু অধিকারী সরকারের সাম্প্রতিক মন্ত্রিসভায় স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের জন্য পৃথক দুই মন্ত্রী…

ByByNews Desk Jun 11, 2026

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top